Tag: বিরামপুর

  • দিনাজপুর-৬ আসনে ধানের শীষের পক্ষে মনোনয়ন জমা দিলেন ডা. জাহিদ হোসেন

    দিনাজপুর-৬ আসনে ধানের শীষের পক্ষে মনোনয়ন জমা দিলেন ডা. জাহিদ হোসেন

    সিসি নিউজ ডেস্ক।। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মনোনয়ন দাখিলের শেষ দিনে দিনাজপুর-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে দলের স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেনের পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে বিরামপুর উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা সুলতানা নীলার…

  • চলন্ত ট্রেনে পপকর্ন বিক্রেতা খুন: চার নারিকেল বিক্রেতা গ্রেফতার

    চলন্ত ট্রেনে পপকর্ন বিক্রেতা খুন: চার নারিকেল বিক্রেতা গ্রেফতার

    সিসি নিউজ।। ঠাকুরগাঁওয়ে চলন্ত একতা এক্সপ্রেস ট্রেনে পপকর্ন বিক্রেতা আল আমিনকে (৩০) ছুরিকাঘাতে খুনের সাথে জড়িত চার ফেরিওয়ালাকে গ্রেফতার করেছে রেলওয়ে পুলিশ। খুনের ঘটনায় দিনাজপুর রেলওয়ে থানায় মামলার দায়ের করার ৯ ঘন্টার মধ্যে পুলিশ আসামীদের গ্রেফতার করতে সক্ষম হয়। নিহত আল আমিন কুড়িগ্রামের উলিপুর উপজেলার বতুয়াতলী গ্রামের মন্টু মিয়ার ছেলে। গ্রেফতারকৃত আসামীরা হলেন, ঠাকুরগাঁও সদরের…

  • ভ্যানের চাকায় শাড়ি পেঁচিয়ে নারী যাত্রীর মৃত্যু

    ভ্যানের চাকায় শাড়ি পেঁচিয়ে নারী যাত্রীর মৃত্যু

    বিরামপুর প্রতিনিধি।। দিনাজপুরের বিরামপুরে ভ্যানের চাকায় শাড়ি পেঁচিয়ে ফাঁস লেগে আরতি রাণী (৫৮) নামের এক নারীর মৃত্যু হয়েছে। মৃত নারী মুকুন্দপুর সিংপাড়া গ্রামের মৃত ওপেন সিংয়ের স্ত্রী। আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার হাবিবপুর সড়কে এ দূর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, মেয়ের সঙ্গে ভ্যাটারিচালিত ভ্যানে চড়ে বাড়ি থেকে বিরামপুর শহরে যাচ্ছিলেন আরতি রাণী। হাবিবপুর এলাকায় এসে ভ্যানের…

  • ট্রাকচাপায় মা ও নবজাতক নিহত

    ট্রাকচাপায় মা ও নবজাতক নিহত

    সিসি নিউজ।। দিনাজপুরের বিরামপুরে অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল থেকে পড়ে যাওয়া কোহিনূর বেগম (২৭) ও তাঁর ছেলে রিশাত কাইফ (২ মাস) ট্রাকচাপায় নিহত হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) দুপর ১২টার দিকে পৌর শহরের সোনালী ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত কোহিনূর উপজেলার ধানঘরা এলাকার গোলাম রব্বানীর স্ত্রী। তিনি ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের স্বাস্থ্য সহকারী পদে কর্মরত ছিলেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ…

  • বিরামপুরে মাদ্রাসার ৫০ ছাত্রকে ঈদের নতুন পোষাক বিতরণ

    বিরামপুরে মাদ্রাসার ৫০ ছাত্রকে ঈদের নতুন পোষাক বিতরণ

    মাদ্রাসা চত্বরে শুক্রবার (১৪ মার্চ) ইফতার ও দোয়া মাহফিল শেষে নাম প্রকাশে অনিচ্ছুক এক দাতার সহায়তায় এতিমখানা মাদ্রাসার ৫০জন ছাত্রকে নতুন পাজামা-পাঞ্জাবী উপহার দেওয়া হয়। উপহার বিতরণ করেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল আউয়াল, মাদ্রাসার সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক বিরামপুর বার্তার সম্পাদক (ভার:) আব্দুল কুদ্দুস, প্রধান শিক্ষক মাওলানা মিজানুর রহমান, সভাপতি আব্দুল গফুর প্রমূখ।

  • ট্রাক চাপায় এসএসসি পরীক্ষার্থী নিহত

    ট্রাক চাপায় এসএসসি পরীক্ষার্থী নিহত

    বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি।। বিরামপুরে আজ সোমবার (৩ মার্চ) বিকেলে ট্রাক চাপায় সিএনজি অটোরিক্সার যাত্রী ছায়েম ইসলাম নামে এসএসসি পরীক্ষার্থী নিহত ও সিএনজি চালক গুরুতর আহত হয়েছে। জানা গেছে, বিরামপুর উপজেলার সেরা শিক্ষায়তন বিরামপুর আদর্শ স্কুলের এসএসসি পরীক্ষার্থী কোচিং শেষে সিএনজি অটোরিক্সা যোগে নিজ বাড়ি চড়ারহাটে ফিরছিল। বিরামপুরের ঘোড়াঘাট রেলগুমটি এলাকায় দ্রতগামী একটি ট্রাক পেছন থেকে ওই…

  • বিরামপুরে আন্ত:বিদ্যালয় শিল্পকলা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

    বিরামপুরে আন্ত:বিদ্যালয় শিল্পকলা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

    বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি।। বিরামপুর উপজেলার ধানজুড়ি সেন্ট ফ্রান্সিস উচ্চ বিদ্যালয়ে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) আন্ত: বিদ্যালয় শিল্পকলা, সাহিত্য, সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। কারিতাস ফরমেশন অব ইয়্যুথ এ- টিচার্স প্রোগ্রামের আয়োজনে দিনব্যাপী এ প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে। এ উপলক্ষ্যে ধানজুড়ি ধর্ম পল্লীর পাল পুরোহিত ফাদার মানুয়েল হেম্ব্রমের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে…

  • শহীদ মিনারহীন বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়

    শহীদ মিনারহীন বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়

    বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি।। শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীর হাতে হরেক রকমের বই। কারো হাতে বিজ্ঞানের বা তথ্যপ্রযুক্তির বই। প্রতিষ্ঠানে কেউবা অ্যাসাইনমেন্টের শীট নিয়ে ব্যস্ত। অনেক শিক্ষক কয়েক বছর পার করছেন বিদ্যালয়ের নির্ধারিত পাঠদান পরিকল্পনায় থাকা ব্যাকরণ ও বাংলাভাষার ব্যবহার পড়াতে। কিন্তু ভাষার মাসে এসব প্রতিষ্ঠানে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের জানানোর উদ্দেশ্যে দেখানোর সুযোগ নেই ‘রাষ্ট্রভাষা বাংলা চাই’ আন্দোলনে শহীদদের স্মৃতিতে…

  • বিরামপুর উপজেলা আ.লীগের সাবেক সাধারন সম্পাদক আটক

    বিরামপুর উপজেলা আ.লীগের সাবেক সাধারন সম্পাদক আটক

    বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের বিরামপুর উপজেলায় অপারেশন ডেভিল হান্ট অভিযানে আ.লীগের এক নেতাকে গ্রেফতার করা হয়েছে। উপজেলার এক বিএনপি কর্মীকে হত্যা মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিরামপুর উপজেলা আওয়ামিলীগের সাবেক সাধারন সম্পাদক খায়রুল আলম রাজুকে  (৪৫) গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাতে বিরামপুর পৌরশহরের পূর্ব জগন্নাথপুর এলাকায় যৌথ বাহিনীর ডেভিল হান্ট…

  • বিরামপুরে মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

    বিরামপুরে মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

    বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি।। নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব ২০২৫ এর প্রতিপাদ্য “এসো দেশ বদলাই” এসো পৃথিবী বদলাই” বুধবার ৫ফেব্রুয়ারি সকাল দশটায় দিনাজপুরের বিরামপুর পৌরসভার আয়োজনে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে  পৌরসভা থেকে দিনব্যাপী মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রমের শুভ উদ্বোধন করেন  উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক নুজহাত তাসনীম আওন। এ সময় উপস্থিত ছিলেন,পৌরনির্বাহী…

  • চাইল্ড কেয়ার একাডেমীর তারেকুজ্জামান স্মরণে শোকসভা

    চাইল্ড কেয়ার একাডেমীর তারেকুজ্জামান স্মরণে শোকসভা

    বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি।। বিরামপুর চাইল্ড কেয়ার ক্যাডেট একাডেমীর সাবেক পাবলিক রিলেশন অফিসার তারেকুজ্জামান চৌধুরীর স্মরণে শোকসভা ও দোয়া মাওফিল অনুষ্ঠিত হয়েছে। তারেকুজ্জামান চৌধুরী গত বছর ২১ ডিসেম্বর  সড়ক দুঘটনায় বিরামপুরে মারা যান। রবিবার দুপুরে বিরামপুর চাইল্ড কেয়ার ক্যাডেট একাডেমীর পরিচালক ও (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মসফিকুর রহমান লিটনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রবীন আইনজীবি এ্যাডভোকেট মওলা বক্স, বিরামপুর মহিলা…

  • সীমান্তে ১৬ কোটি টাকা মূল্যের সাপের বিষ উদ্ধার

    সীমান্তে ১৬ কোটি টাকা মূল্যের সাপের বিষ উদ্ধার

    জয়পুরহাট প্রতিনিধি।। ভারতে পাচারকালে ১৬  কোটি টাকার আড়াই কেজি সাপের বিষ উদ্ধার করেছে জয়পুরহাট ২০ বিজিবির সদস্যরা। শুক্রবার  (২৬ জুলাই ) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে ভোররাতে দিনাজপুরের বিরামপুরের সীমান্তবর্তী দক্ষিণ দামোদরপুর  এলাকা থেকে এসব বিষ উদ্ধার করা হয়। জয়পুরহাট-২০ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মোঃ নাহিদ নেওয়াজ  জানান,  বিরামপুরের দামোদরপুর…

  • ৪০ ভরি স্বর্ণসহ যুবক আটক

    ৪০ ভরি স্বর্ণসহ যুবক আটক

    সিসি নিউজ ডেস্ক।। দিনাজপুরের বিরামপুর উপজেলার সীমান্তবর্তী দামুদার এলাকা থেকে ৪০ ভরি স্বর্ণসহ মোস্তাকিম রহমান (২২) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। আজ শুক্রবার সকাল ৮টার দিকে তাঁকে আটক করা হয়। জয়পুরহাট ব্যাটালিয়নের (২০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তানজিলুর রহমান ভূঁইয়া আজ বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।…

  • চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে প্রাণ গেল কলেজছাত্রের

    চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে প্রাণ গেল কলেজছাত্রের

    বিরামপুর প্রতিনিধি।। দিনাজপুরের বিরামপুরে চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে নামার সময় গোলাম রব্বানী (১৯) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে পঞ্চগড়গামী ট্রেন থেকে নামতে গেলে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে এ ঘটনা ঘটে। নিহত কলেজছাত্র গোলাম রব্বানী দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের কুতুবপুর গ্রামের মনোয়ার হোসেনের ছেলে। নিহতের ফুপাতো ভাই রাকিবুল ইসলাম…

  • বিরামপুরে জামায়াতে ঝটিকা মিছিল থেকে ১৬ নেতা-কর্মী আটক

    বিরামপুরে জামায়াতে ঝটিকা মিছিল থেকে ১৬ নেতা-কর্মী আটক

    বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের বিরামপুরে জামায়াত ইসলামীর ঝটিকা মিছিল থেকে ১৬ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার জুমার নামাজের পর বিরামপুর শহরের পূর্বপাড়া মোড় থেকে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা ঝটিকা মিছিল বের করে। এ সময় নাশকতার অভিযোগে পুলিশ জামায়াত-শিবিরের ১৬ নেতা-কর্মীকে আটক করেছে। আটকেরা হলেন—জামিল হোসেন (৩৫), আ. মান্নান (৬৫), মোজাফফর রহমান (৭৩), নূরুজ্জামান (৪০), ওমর…

  • বিরামপুরে নেপিয়ার ঘাসের ক্ষেতে বৃদ্ধের রক্তাক্ত লাশ

    বিরামপুরে নেপিয়ার ঘাসের ক্ষেতে বৃদ্ধের রক্তাক্ত লাশ

    সিসি নিউজ ডেস্ক।। দিনাজপুরের বিরামপুরে নেপিয়ার ঘাসের ক্ষেত থেকে আবদুল ওয়াহেদ মুনশি (৮০) নামের এক বৃদ্ধের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে পৌর এলাকার ভবানীপুর মুন্সিপাড়ার একটি ক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়। ওয়াহেদ মুনশি একই গ্রামের মৃত মনছের মুন্সির ছেলে ছিলেন। নিহতের ছেলে গোলাম মোস্তফা জানান, তাঁর পিতা আবদুল ওয়াহেদ…

  • বিরামপুরের ১০ গ্রামের মানুষের ঈদ উদ্‌যাপন

    বিরামপুরের ১০ গ্রামের মানুষের ঈদ উদ্‌যাপন

    বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি।। সৌদি আরবের সঙ্গে মিল রেখে দিনাজপুরের বিরামপুরের দুটি ইউনিয়নের ১০ গ্রামের মানুষ ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন। দুই জামাতের পুরুষ মুসল্লির পাশাপাশি নারী মুসল্লিরাও নামাজ আদায় করেন। এসময় বিশৃঙ্খলা এড়াতে বিরামপুর থানা-পুলিশের পক্ষ থেকেও নেওয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। উপজেলার জোতবানি ইউনিয়নের খয়েরবাড়ি-মির্জাপুর গ্রামের মেহেদী হাসান সুমনের বাড়ির সামনে এবং একই সময় আয়ড়া…

  • বিরামপুরে ট্রাকের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ, দুই চালক নিহত

    বিরামপুরে ট্রাকের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ, দুই চালক নিহত

    বিশেষ প্রতিনিধি।। দিনাজপুরের বিরামপুরে ট্রাকের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত হয়েছেন। আজ রোববার (১৬ এপ্রিল) সকাল ৬টার দিকে উপজেলার দিওড় এলাকায়  দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন হেলপারসহ আরও ১২ জন। বিষয়টি নিশ্চিত করেছেন বিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) মমিনুল ইসলাম। ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার, বিরামপুর…

  • বিরামপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ শুভসংঘের

    বিরামপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ শুভসংঘের

    বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের বিরামপুরে অসহায়, দুস্থ ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে শুভসংঘ। বসুন্ধরা গ্রুপের সহায়তায় ও কালের কণ্ঠ শুভসংঘের বিরামপুর শাখার আয়োজনে বৃহস্পতিবার  ১৯ জানুয়ারি সকালে কাটলা মেধাবিকাশ স্কুল এলাকায় কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। শীতার্তদের মাঝে দুইশত কম্বল বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার পরিমল…

  • বিরামপুর উপজেলা যুবলীগ সভাপতির সংবাদ সম্মেলন

    বিরামপুর উপজেলা যুবলীগ সভাপতির সংবাদ সম্মেলন

    বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের বিরামপুর উপজেলা যুবলীগের সভাপতি আবুহেনা মোঃ মোস্তফা কামাল তার বিরুদ্ধে সামাজিক ও রাজনৈতিক ভাবে হেয় প্রতিপন্ন করার প্রতিবাদে বৃহস্পতিবার (১৯ জানুয়ারী) সংবাদ সম্মেলন করেছেন। বিরামপুর কলেজ বাজারে উপজেলা যুবলীগ কার্যালয়ে সংগঠনের উপজেলা, পৌর ও ইউনিয়ন নেতাকর্মীদের উপস্থিতিতে লিখিত বক্তব্যে উপজেলা যুবলীগের সভাপতি আবুহেনা মোঃ মোস্তফা কামাল বলেন, দীর্ঘদিন থেকে একটি কুচক্রী মহল…