• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ট্রাকচাপায় মা ও নবজাতক নিহত

সিসি নিউজ।। দিনাজপুরের বিরামপুরে অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল থেকে পড়ে যাওয়া কোহিনূর বেগম (২৭) ও তাঁর ছেলে রিশাত কাইফ (২ মাস) ট্রাকচাপায় নিহত হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) দুপর ১২টার দিকে পৌর শহরের সোনালী ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত কোহিনূর উপজেলার ধানঘরা এলাকার গোলাম রব্বানীর স্ত্রী। তিনি ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের স্বাস্থ্য সহকারী পদে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে গোলাম রব্বানী তাঁর স্ত্রী ও সন্তানকে নিয়ে মোটরসাইকেলযোগে শ্বশুরবাড়ি পাউশগাড়া থেকে নিজ বাড়ি যাচ্ছিলেন। পথে বিরামপুর শহরের সোনালী ব্যাংকের সামনে একটি অটোরিকশার ধাক্কায় স্ত্রী ও সন্তান দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কে ছিটকে পড়েন।

এ সময় বিপরীত দিক থেকে আসা একটি পণ্যবাহী ট্রাক তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই কোহিনূর ও তাঁর ছেলে কাইফের মৃত্যু হয়।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে মা ও শিশুসন্তানের মরদেহ উদ্ধার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ