• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন |

বিরামপুরে আন্ত:বিদ্যালয় শিল্পকলা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি।। বিরামপুর উপজেলার ধানজুড়ি সেন্ট ফ্রান্সিস উচ্চ বিদ্যালয়ে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) আন্ত: বিদ্যালয় শিল্পকলা, সাহিত্য, সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

কারিতাস ফরমেশন অব ইয়্যুথ এ- টিচার্স প্রোগ্রামের আয়োজনে দিনব্যাপী এ প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে।

এ উপলক্ষ্যে ধানজুড়ি ধর্ম পল্লীর পাল পুরোহিত ফাদার মানুয়েল হেম্ব্রমের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিরামপুর থানার অফিসার ইনচার্জ মমতাজুল হক, সাপ্তাহিক বিরামপুর বার্তার সম্পাদক (ভার:) আব্দুল ক্দ্দুুস, কারিতাসের আঞ্চলিক পরিচালক রবি মার্ডী, সেন্ট ফ্রান্সিস হাইস্কুলের প্রধান শিক্ষক জলী মেরী, সেন্ট পলস প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারিয়া কিস্কু প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ