• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ভ্যানের চাকায় শাড়ি পেঁচিয়ে নারী যাত্রীর মৃত্যু

বিরামপুর প্রতিনিধি।। দিনাজপুরের বিরামপুরে ভ্যানের চাকায় শাড়ি পেঁচিয়ে ফাঁস লেগে আরতি রাণী (৫৮) নামের এক নারীর মৃত্যু হয়েছে। মৃত নারী মুকুন্দপুর সিংপাড়া গ্রামের মৃত ওপেন সিংয়ের স্ত্রী। আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার হাবিবপুর সড়কে এ দূর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মেয়ের সঙ্গে ভ্যাটারিচালিত ভ্যানে চড়ে বাড়ি থেকে বিরামপুর শহরে যাচ্ছিলেন আরতি রাণী। হাবিবপুর এলাকায় এসে ভ্যানের চাকায় তাঁর পরনের শাড়ি পেঁচিয়ে গলায় ফাঁস লেগে যায় এবং তিনি পাকা সড়কে পড়ে মাথায় আঘাত পান। স্থানীয় লোকজন উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

বিরামপুর উপজেলার মুকুন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম এ তথ্য নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ