• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সীমান্তে ১৬ কোটি টাকা মূল্যের সাপের বিষ উদ্ধার

জয়পুরহাট প্রতিনিধি।। ভারতে পাচারকালে ১৬  কোটি টাকার আড়াই কেজি সাপের বিষ উদ্ধার করেছে জয়পুরহাট ২০ বিজিবির সদস্যরা।
শুক্রবার  (২৬ জুলাই ) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে ভোররাতে দিনাজপুরের বিরামপুরের সীমান্তবর্তী দক্ষিণ দামোদরপুর  এলাকা থেকে এসব বিষ উদ্ধার করা হয়।
জয়পুরহাট-২০ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মোঃ নাহিদ নেওয়াজ  জানান,  বিরামপুরের দামোদরপুর সীমান্তবর্তী এলাকা দিয়ে চোরাকারবারিরা ভারতে সাপের বিষ পাচারের চেষ্টা করছিল। এসময় জয়পুরহাট-২০ বিজিবি সদস্যরা বিষয়টি জানতে পেরে সেখানে অভিযান চালায়। তখন বিজিবির উপস্থিতি টের পেয়ে বিষ ফেলে পালিয়ে যায় চোরাকারবারিরা। পরে বিজিবি সদস্যরা মহামূল্যবান ২  কেজি ৪৬৬ গ্রাম  সাপের বিষ উদ্ধার করে। উদ্ধারকৃত এ বিষের আনুমানিক বাজার মূল্য ১৬ কোটি ২ লাখ টাকা বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ