• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

বিরামপুর উপজেলা আ.লীগের সাবেক সাধারন সম্পাদক আটক

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের বিরামপুর উপজেলায় অপারেশন ডেভিল হান্ট অভিযানে আ.লীগের এক নেতাকে গ্রেফতার করা হয়েছে। উপজেলার এক বিএনপি কর্মীকে হত্যা মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিরামপুর উপজেলা আওয়ামিলীগের সাবেক সাধারন সম্পাদক খায়রুল আলম রাজুকে  (৪৫) গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাতে বিরামপুর পৌরশহরের পূর্ব জগন্নাথপুর এলাকায় যৌথ বাহিনীর ডেভিল হান্ট অপারেশনে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেপ্তার খায়রুল আলম রাজু বিরামপুর পূর্ব জগন্নাথপুর এলাকার সাবেক উপজেলা চেয়ারম্যান মৃত ফসি উদ্দিন আহম্মেদের ছেলে। তিনি সাবেক উপজেলা চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামীলীগ বিরামপুর উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক। তার গ্রেপ্তারের বিষয়টি বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক নিশ্চিত করেছেন।

বিএনপির কর্মী রশিদুল ইসলামকে হত্যার অভিযোগে গত বছরের ২৫ অক্টোবর বিপ্লব আলম ওরফে বিলু (৪৭) নামের একজন বিরামপুর থানায় একটি মামলা করেন। বাদী বিপ্লব আলম উপজেলার কাটলা ইউনিয়নের উত্তর দাউদপুর গ্রামের বাসিন্দা। উক্ত মামলার তদন্ত প্রাপ্ত অজ্ঞাতনামা আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে।

এ মামলায় ১১৩ জন আসামী রয়েছেন। এছাড়াও মামলায় আরোও ২৫০ থেকে ৩০০ জন অজ্ঞাতনামা আসামি রয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ