• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

বিরামপুরে নেপিয়ার ঘাসের ক্ষেতে বৃদ্ধের রক্তাক্ত লাশ

সিসি নিউজ ডেস্ক।। দিনাজপুরের বিরামপুরে নেপিয়ার ঘাসের ক্ষেত থেকে আবদুল ওয়াহেদ মুনশি (৮০) নামের এক বৃদ্ধের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে পৌর এলাকার ভবানীপুর মুন্সিপাড়ার একটি ক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়। ওয়াহেদ মুনশি একই গ্রামের মৃত মনছের মুন্সির ছেলে ছিলেন।

নিহতের ছেলে গোলাম মোস্তফা জানান, তাঁর পিতা আবদুল ওয়াহেদ মুনশি পেশায় কবিরাজ ছিলেন। ঝাড়-ফুঁক করে বেড়াতেন। গতকাল সোমবার সন্ধ্যা থেকে তাঁকে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সবাই ধারণা করেছিল তিনি হয়তো অন্য গ্রামে ঝাড়-ফুঁক করতে গেছেন।

আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে প্রতিবেশীরা বাড়ির অনতিদূরে আবদুল কাফীর নেপিয়ার ঘাসের ক্ষেতে ওই বৃদ্ধের রক্তাক্ত লাশ দেখে পরিবার ও পুলিশে সংবাদ দেন। লাশের গলায় রক্তাক্ত জখমের চিহ্ন রয়েছে।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম, আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশের একাধিক টিম ও পিবিআইয়ের ক্রাইম সিন ইউনিট মাঠে নেমেছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ