• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে মোবাইল না দেয়ায় অভিমানে মেয়ের আত্মহত্যা

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে তাসফিয়া জান্নাত তিথি (১৭) নামে একাদশ শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলান্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার উপজেলার চাঁদনগর এলাকার দুইতলা বাড়ির একটি কক্ষ থেকে মরদেহ উদ্ধার করে পলিশ।

তাসফিয়া জান্নাত তিথি ওই এলাকার মাসুম আহম্মেদ তানসেন ও রাজদুলারী দম্পতির মেয়ে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের একাদশ শ্রেণির ছাত্রী ছিল।

স্বজনেরা জানান, আগের দিন সন্ধায় তিথি পড়ার টেবিলে বসে মোবাইলে ফেসবুক চালাচ্ছিল। এনিয়ে মা তাকে অনেক বকাবকি করেন। পরে রাতের খাবার খেয়ে দরজা বন্ধ করে সে ঘুমাতে যায়। পরের দিনি সকাল ১১টার দিকে অনেক ডাকডাকি করে কোনো সাড়া শব্দ না পেয়ে প্রতিবেশিদের ডাকেন তার মা। পরে প্রতিবেশিরা পুলিশকে খবর দিলে পুলিশ এসে দরজা ভেঙ্গে ঝুঁলন্ত মরদেহ উদ্ধার করে।

এ বিষয় অতিরক্তি পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) সারোয়ার আলম জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছাই। সবকিছু পর্যবেক্ষণ করে মেয়েটি আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। স্বজনদের অনুরোধে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ