• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ঠাকুরগাঁওয়ে ট্রাকচাপায় প্রাণ গেল ২ মোটরসাইকেল আরোহীর

সিসি নিউজ।। ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ বুধবার বিকেল পাঁচটার দিকে মহাসড়কের পৌর শহর এলাকার এনামুল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। সদর থানার উপপরিদর্শক (এসআই) হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

নিহতরা হলেন পৌর শহরের নিশ্চিন্তপুর এলাকার রাশেদুল আলম (৪০) এবং একই এলাকার মৃত সিরাজ উদ্দিনের ছেলে আসাদ (৩০)।

এসআই হাফিজুর রহমান জানান, বিকেলে মোটরসাইকেলযোগে রাশেদুল ও আসাদ এনামুল পাম্পে মোটরসাইকেলে পেট্রল ভরতে যাচ্ছিলেন। পথিমধ্যে পঞ্চগড় থেকে আসা একটি ধানবোঝাই ট্রাক তাঁদের চাপা দিলে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। ট্রাকচালক ও তাঁর সহযোগী ট্রাক ফেলে পালিয়ে যায়।

পরে ফায়ার সার্ভিস ও সদর থানার পুলিশের সদস্যরা তাঁদের মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানা-পুলিশের হেফাজতে নেয়।

এসআই হাফিজুর রহমান আরও বলেন, দুজনের মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ