• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ক্ষেতলালে প্রতিপক্ষের লাঠির আঘাতে যুবক নিহত

জয়পুরহাট প্রতিনিধি।। জয়পুরহাট ক্ষেতলালে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের লাঠির আঘাতে মিলন মন্ডল(২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত মিলন ক্ষেতলাল উপজেলার ইকরগাড়া গ্রামের মৃত ছাত্তার মন্ডলের ছেলে।
ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ রাজিবুল ইসলাম জানান, গতকাল সোমবার সকালে ক্ষেতলাল উপজেলার ইকরগাড়া গ্রামের বাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে মিলনকে প্রতিপক্ষরা লাঠি দিয়ে বেধরক মারপিট করেন। এসময় সে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। গ্রামবাসীরা তাকে উদ্ধার করে প্রথমে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। পরে তার অবস্থা অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন আজ মঙ্গলবার দুপুরে সে মারা যায়।
তিনি জানান, এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ