• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

হিলি বন্দর থেকে ভুট্টাসহ উধাও ট্রাক উদ্ধার, গ্রেপ্তার ৩

সিসি নিউজ।। দিনাজপুরের হিলি স্থলবন্দর থেকে পণ্য নিয়ে গন্তব্যে না পৌঁছে উধাও হওয়া ট্রাক ২১ দিন পর উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে উদ্ধার করা হয়েছে ট্রাকের অধিকাংশ পণ্য।

এ ঘটনায় ট্রাকচালক, মালিকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার ভোররাতে বগুড়া ও গাইবান্ধায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ট্রাকচালক আনিছার মণ্ডল (৩৫), ট্রাকমালিক আল ইমরান (৩৬), ভুট্টা ব্যবসায়ী সাইফুল ইসলাম (৩৮)। ট্রাকমালিক ও চালকের বাড়ি বগুড়ার শিবগঞ্জে এবং সাইফুল ইসলামের বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জে।

পুলিশ বলছে, গত ২৫ জানুয়ারি রানা ট্রেডার্সের স্বত্বাধিকারী মোয়াজ্জেম হোসেন নামের এক ব্যক্তির সাড়ে ১৫ টন ভুট্টা হিলি স্থলবন্দর থেকে লোড নেন ওই ট্রাকচালক আনিছার। ঢাকা আন্তজেলা ট্রান্সপোর্টের মাধ্যমে ভুট্টাগুলো নিয়ে ট্রাকে করে ঢাকার সাভারের উদ্দেশে যাওয়ার কথা ছিল। কিন্তু গন্তব্যে না পৌঁছে দিয়ে সেই ভুট্টাগুলো নিয়ে লাপাত্তা হন ট্রাকচালক আনিছার। বিষয়টি জানতে পেরে তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ট্রাকচালক ও মালিককে শনাক্ত করতে সক্ষম হয় পুলিশ। পরে বগুড়ার মোকামতলা ও গাইবান্ধার গোবিন্দগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ট্রাকটি উদ্ধারসহ ট্রাকমালিক ও চালককে গ্রেপ্তার করা হয়। তাঁদের দেওয়া স্বীকারোক্তি মোতাবেক উধাও হওয়া ৭ হাজার ৮০০ কেজি ভুট্টা উদ্ধারসহ ক্রেতাকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা আবু সায়েম মিয়া বলেন, ‘আটক ব্যক্তিরা ভুয়া নম্বরপ্লেট লাগিয়ে বন্দর থেকে ভুট্টা লোড করে বাইরে গিয়ে সেই নম্বরপ্লেট খুলে ফেলেন। এরা একটি সংঘবদ্ধ চক্র। প্রায় সব বন্দরে তারা এ ধরনের ঘটনা ঘটিয়ে থাকে। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে। বাকি মালপত্র উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।’


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ