• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে তিন দিনব্যাপী পিঠা ও কারুপণ্য মেলা শুরু

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে তিন দিনব্যাপী পিঠা ও কারুপণ্য মেলা শুরু হয়েছে। উপজেলা নারী উন্নয়ন ফোরাম ও সৈয়দপুর ওমেন্স ই-কমার্স যৌথভাবে ওই মেলার আয়োজন করেছে। সোমবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে চারটায় শহরের বিমানবন্দর সড়কে সৈয়দপুর কেন্দ্রীয় স্মৃতিসৌধ চত্বরে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার শুভ উদ্বোধন করেন।
এ সময় সৈয়দপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা নারী উন্নয়ন ফোরাম সভাপতি মোছা. সানজিদা বেগম লাকী, সৈয়দপুর ওমেন্স ই-কমার্স ফোরামের প্রতিষ্ঠাতা ও সৈয়দপুর মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক শিউলী বেগম, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।
আয়োজক সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শহরের কেন্দ্রীয় শহীদ স্মৃতিসৌধ চত্বরে তিন দিনব্যাপী পিঠা ও কারুপণ্য মেলায় সৈয়দপুরে নারী উদ্যোক্তদের হাতের তৈরি বিভিন্ন কারুপণ্য ও পিঠার ৩০টি স্টল স্থান পেয়েছে। এছাড়াও রয়েছে নগরদোলাসহ শিশুদের বিনোদনের আরো অনেক কিছু। মেলা আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।
মেলায় মালপোয়া, ঝিনুক, চিকেন পুলি, মিষ্টি পুলিসহ নানান স্বাদের পিঠা নিয়ে স্টল দিয়েছে রেহানা কিচেন এর স্বত্ত্বাধিকারী মোছা. রেহানা। তিনি বলেন,রান্না তাঁর পেশা। নারীদের হাতের তৈরি মেলা হলেই ছুঁটে যান তিনি পিঠা নিয়ে। স্বল্প দামে বাড়ির তৈরি এসব পিঠার কদর বেশি থাকায় ভালই বিক্রি হচ্ছে বলে জানান তিনি।
মেলার পাশের সৈয়দপুর লায়ন্স স্কুল ও কলেজের একাদশ শ্রেণির ছাত্রী হুমায়রা সহপাঠিদের নিয়ে এসেছেন মেলায়। আর মেলার স্বপ্ন কুটির শিল্প থেকে নিয়েছেন বেশ কিছু পণ্যসামগ্রী। তিনি বলেন, এখানে মেয়েদের জন্য অনেক কিছু আছে, পাটের তৈরি ব্যাগ, স্যান্ডেল নিয়েছি। খুব ভালো লাগছে।
মেলার উদ্যোক্তা সৈয়দপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি মোছা. সানজিদা বেগম লাকী ও সৈয়দপুর ওমেন্স ই-কমার্স ফোরামের প্রতিষ্ঠাতা প্রভাষক শিউলী বেগম জানান, মূলতঃ নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে তাদের হাতের তৈরি পণ্য বাজারজাতের সুযোগ সৃষ্টির জন্যই তাদের এ আয়োজন। গত কয়েক বছর ধরে আমরা এ ধরণের মেলার আয়োজন করে আসছি। দর্শণার্থীদের ব্যাপক উপস্থিত মেলার প্রাণ বাড়িয়েছে বলে জানান তারা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ