• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চাঁদনী পেল ৫০ হাজার টাকা

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে আগুনে ক্ষতিগ্রস্ত পাঁচটি পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করেছে উপজেলা প্রশাসন। আগুনের ক্ষতিগ্রস্থ ৫টি পরিবারকে দুই বান্ডিল করে ঢেউটিন বিতরণ করা হয়েছে। এ সময় চাঁদনী আকতারে বিয়ের খরচ বাবদ ৫০ হাজার টাকাও প্রদান করা হয়। রোববার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে সৈয়দপুর উপজেলা কার্যালয় চত্বরে ওইসব সামগ্রী হস্তান্তর করা হয়।

সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন উপস্থিত থেকে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের হাতে ঢেউটিন, দুই শিক্ষার্থীকে বই ও চাঁদনীর বিয়ের খরচ বাবদ ছোট বোন নওশিনের হাতে টাকা তুলে দেন। এ সময় সৈয়দপুর উপজেলা উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হান, উপজেলা সমাজ সেবা অফিসার নুর মোহাম্মদ, বাঙ্গালীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ডা. মো. শাহাজাদা সরকার, কাশিরাম বেলপুকুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. লানচু হাসান চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

একই দিন আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের দুই শিক্ষার্থীর মধ্যে বই হস্তান্তর করা হয়। এদের একজন আগুনে ক্ষতিগ্রস্থ পুরাতন মুন্সিপাড়ার বাসিন্দা মো. কাওসারের মেয়ে রংপুর মডেল কলেজের অনার্স তৃতীয় বর্ষের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নওশিন আকতার এবং অপরজন সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির ছাত্র মো. তাহা। এছাড়াও আগুনের ক্ষতিগ্রস্থ কাওসারের বড় মেয়ে চাঁদনী আকতারের বিয়ের জন্য সৈয়দপুর উপজেলা সমাজসেবা অধিদপ্তরের সমাজ কল্যাণ পরিষদ এবং উপজেলা অফিসার্স ক্লাব থেকে নগদ ৫০ হাজার টাকা প্রদান করা হয়েছে।

প্রসঙ্গত, গত ১৭ ফেব্রুয়ারি বিকেলে সৈয়দপুর শহরের পুরাতন মুন্সিপাড়া এলাকায় এক ভয়াবহ আগুনের ঘটনা ঘটে। এতে কাওসার, শাহিন, ওয়াকিল, জাহেদা, গুলনাছের বাড়ির সর্বস্ব পুড়ে ছাঁই হয়ে যায়। আগুনে কাওসারের বড় মেয়ে চাঁদনী আকতারের বিয়ের জন্য জমানো নগদ টাকা এবং নওশিন আকতার অনার্স শ্রেণির বইপত্র ও মো. তাহাসহ বেশ কয়েকজন শিক্ষার্থীর বইপত্র, স্কুল ব্যাগসহ স্কুলের পোষাকও পুড়ে যায়। এতে করে গরীব পরিবারের মেয়ে চাঁদনী আকতারের বিয়ে ও অন্যান্য শিক্ষার্থীদের লেখাপড়ায় অনিশ্চয়তা দেখা দেয়।

সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসারা ফয়সাল রায়হান বলেন, ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর জন্য ঢেউটিন, চাঁদনীর বিয়ের জন্য আর্থিক সহায়তা, কলেজ শিক্ষার্থী নওশিন আকতার ও মো. তাহা’র জন্য বইপত্রের ব্যবস্থা করা হয়েছে। অন্যান্য শিক্ষার্থীদের জন্যও পাঠ্যপুস্তুকের ব্যবস্থা নেয়া হচ্ছে। সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন বলেন, আগামীতেও আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর পুনর্বাসনে সার্বিক সাহায্য সহযোগিতা দেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ