• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চিরিরবন্দরে ট্রাক্টরের ধাক্কায় নারীর মৃত্যু

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের চিরিরবন্দরে ট্রাক্টরের ধাক্কায় জাকিয়া আক্তার (৩৪) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার রাণীরবন্দর-চিরিরবন্দরের আঞ্চলিক সড়ক আন্ধারমুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাকিয়া আক্তার চিরিরবন্দর উপজেলার ইসবপুর ইউনিয়নের বিন্যাকুড়ি বাজার সংলগ্ন দক্ষিন নগর চেমাপাড়ার আনোয়ার হোসেনের স্ত্রী।
স্থানীয়রা জানায়, জাকিয়া ও তার স্বামী আনোয়ার হোসেন বিন্যাকুড়ি হইতে জাতীয় পরিচয় পত্র সংশোধনের জন্য সাইকেল যোগে চিরিরবন্দর উপজেলা পরিষদে নির্বাচন অফিস যাওয়ার উদ্দেশে রওনা দেয়। পথে আন্ধারমুহা বাজার এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি ইট বোঝাই দ্রুতগতির ট্রাক্টর ধাক্কা দিলে চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই জাকিয়ার মৃত্যু হয়। এ সময় তার স্বামী আনোয়ার হোসেন (৪০) ও অন্য এক পথচারী আহত হয়। সে সময় ঘাতক ট্রাক্টরের চালক ও হেলপার সেখান থেকে পালিয়ে যায়। চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বজলুর রশিদ এই ঘটনার সত্যতা নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ