• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু

জয়পুরহাট প্রতিনিধি।। জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার  সকালে জেলার পাঁচবিবি উপজেলার আটাপাড়া  রেলগেট  এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকালে আটাপাড়া রেলগেট এলাকায় ওই বৃদ্ধ রাস্তা পার হচ্ছিলেন। এসময় চিলাহাটি  থেকে ছেড়ে আসা বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক এই তথ্য নিশ্চিত করে জানান, স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে যায়। তাৎক্ষণিক ওই বৃদ্ধের পরিচয পাওয়া যায় নি। তবে এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সান্তাহার রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ