• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পাঁচবিবি পৌর মেয়রের বিরুদ্ধে গোপনে হাট ইজারা দেওয়ার অভিযোগ

জয়পুরহাট প্রতিনিধি।। নিয়ম উপেক্ষা করে গোপন যোগসাজশের মাধ্যমে জেলার পাঁচবিবি পৌর এলাকার বালিঘাটা হাট ও বাজার অর্ধেক মূল্যে ইজারা দেওয়ার অভিযোগ উঠেছে পৌরসভার মেয়র হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে। এ ছাড়াও ব্যাবসায়ীদের নিকট থেকে অতিরিক্ত কর আদায়েরও অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

বৃহস্পতিবার দুপুরে পাঁচবিবি পৌরসভার গোহাটি এলাকায় পাঁচবিবি নাগরিক কমিটির আয়োজনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন সংগঠনটির আহ্বায়ক সিরাজুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন পাঁচবিবি পৌর কাউন্সিলর আরিফ রাব্বানী, নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক এস কে আঃ হক, স্থানীয় গন্যমান্য ব্যাক্তিগনের মধ্যে গেলাম রসুল গোলাপ, বিজন কুন্ডু কাশি প্রমূখ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সিরাজুল ইসলাম অভিযোগ করে বলেন, ঢোল শহরত, নোটিশ বোর্ডে বিজ্ঞপ্তি টানানো ও মাইকিং এর মাধ্যমে প্রচারনার পর হাট ইজারা দেওয়ার বাধ্যবাধকতা থাকলেও তা না করে পৌর মেয়র তার পছন্দের ইজারাদারকে প্রায় অর্ধেক মূল্যে পৌর এলাকার হাট বাজার ইজারা দিয়েছেন।

আরো অভিযোগ করা হয়, এই হাট বাজার বাৎসরিক ৫ কোটি টাকায় ইজারা গ্রহণের জন্য প্রতিদ্বন্দ্বী থাকলেও তাকে না দিয়ে মেয়র ব্যাক্তিগত সুবিধা নিয়ে ২ কোটি ৫৭ লাখ টাকার বিনিময়ে অপর একজনকে ইজারা প্রদান করেন।

এ ব্যাপারে মেয়র হাবিবুর রহমান হাবিব অভিযোগ অস্বীকার করে বলেন- বারবার বিজ্ঞপ্তি দিয়ে ইজারা নেওয়ার একাধিক পার্টি পাওয়া না গেলে প্রথম দরদাতাকেই হাটটি সর্বোচ্চ মূল্যে ইজারা দেওয়া হয়। উল্টো অনিয়মের নানা অভিযোগ করেন নিজ দলের সংবাদ সম্মেলনকারীদের বিরুদ্ধে।

মেয়র আরো বলেন, ‘নাগরিক ব্যানারে যারা সংবাদ সম্মেলন করেছেন তারা সবাই আওয়ামলীগের রাজনীনিতির সাথে জড়িত, আমি নৌকা’র প্রার্থী চুড়ান্ত হবার পরও তারা বিরোধিতা করেছেন দল থেকে টিকিট না পাওয়ার কারনে। এই সংবাদ সম্মেলন আমাকে মিথ্যা অপবাদ দিয়ে হেয় করার আরেকটি চক্রান্ত।’


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ