• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন |

চিরিরবন্দরে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার বিক্রি ও মজুদ করায় ব্যবসায়ীর অর্থদন্ড

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের চিরিরবন্দরে অবৈধ ভাবে গ্যাস সিলিন্ডার বিক্রি ও মজুত করায় পাঁচ বিক্রেতাকে ৭৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (১৪ মার্চ) বিকাল সাড়ে ৫টায় চিরিরবন্দর রেল স্টেশন রোডে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ খালিদ হাসান। এ সময় উপস্থিত ছিলেন চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি)মো. বজলুর রশিদ ও উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. মাহাবুর আলম।

ভ্রাম্যমান আদালত সুত্র জানা গেছে ,লাইসেন্স না থাকায় অবৈধ ভাবে গ্যাস বিক্রি ও মজুত করায় ভাই ভাই স্টোরকে ৫ হাজার, আয়েশা অটোকে ১০ হাজার ,ইমন ক্রোকারিজকে ২০ হাজার, অনামিকা ইলেকট্রনিক্সকে ১৫ হাজার ও মের্সাস তোফাজ্জল ট্রেডার্সকে ২৫ হাজার টাকা জরিমানা করছে ভ্রামমান আদালত।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ খালিদ হাসান বলেন, অবৈধ ভাবে গ্যাস সিলিন্ডার মজুদ ও বিক্রি করায় বর্তমানে সময়ে সারা দেশের বিভিন্ন জায়গায় দূঘটর্না ঘটছে। এ জন্য যারা লাইসেন্স বিহীন বা অবৈধ ভাবে গ্যাস সিলিন্ডার মজুদ করছে তাদের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয় এবং পাঁচ দোকনদারের কাছ থেকে ৭৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ