• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

সিসি নিউজ।। জাতীয় সংসদের ৩২৩ নম্বর সংরক্ষিত মহিলার আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম বলেছেন, আজকের ছাত্র-ছাত্রীরাই আগামী দিনের ভবিষ্যত। আগামীতে লেখাপড়া শিখে তারা একজন ভাল মানুষ হিসেবে গড়ে উঠবে এবং দেশ পরিচালনায় নেতৃত্ব দেবে।
তিনি আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে সোনার বাংলা হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখেছিলেন। তাই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে আমাদের শিক্ষার্থীদের সোনার মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।
তিনি সোমবার (২০ মার্চ) বিকেলে নীলফামারীর সৈয়দপুরে সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। শহরের কয়ানিজপাড়াস্থ প্রতিষ্ঠানের নিজস্ব মাঠে ওই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি জ্যেষ্ঠ সাংবাদিক লায়ন আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানের স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. মোখলেছুর রহমান জুয়েল।
সহকারী অধ্যাপক মো. ফারুক আহমেদ ও সহকারী শিক্ষিকা বিলকিস বাণুর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রকৌশলী একেএম রাশেদুজ্জামান রাশেদ, সৈয়দপুর পৌরসভার সংরক্ষিত ওয়ার্ডের মহিলা কাউন্সিলর লায়ন কাজী জাহানারা বেগম, লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের সভাপতি লায়ন আতাহার হোসেন বাদশা প্রমুখ।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় ৫২ টি ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি মহিলা সংসদ সদস্য রাবেয়া আলীম বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। একই অনুষ্ঠানে প্রতিষ্ঠানের নার্সারী দ্বাদশ শ্রেণি পর্যন্ত প্রথম,দ্বিতীয় ও তৃতীয় স্থান লাভকারী মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার হিসেবে মূল্যবান বই তুলে দেয়া হয়েছে।
এর আগে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের শুরুতেই এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়েছে। এতে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি, নৃত্য ও সংগীত পরিবেশন করে। পুরো অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক ফারুক আহমেদ ও সহকারী শিক্ষক বিলকিস বানু।
অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথি, সুধীজন,সাংবাদিক, লায়ন্স ক্লাব অব সৈয়দপুরের সদস্যবৃন্দ, অভিভাবক,শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ