• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ইউএনওর জন্মদিনে ফুল আর কেক নিয়ে হাজির এমপি

সিসি নিউজ ডেস্ক।। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ-আল-মারুফের জন্মদিনে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব (রংপুর) ও স্থানীয় এমপি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।

আজ রোববার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে স্থানীয় সংসদ সদস্য উপস্থিত হয়ে এ ফুলেল শুভেচ্ছা জানান।

এ বিষয়ে ইউএনও বলেন, ‘এমপি মহোদয় উপজেলা নির্বাহী অফিসারের জন্মদিন মনে রেখেছেন ও ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন, এ ছাড়া কেক নিয়ে এসে কাটার অভিপ্রায় ব্যক্ত করেছেন এবং কেটেছেন, যা আমার আজীবন স্মরণীয় হয়ে থাকবে।’

শামীম হায়দার বলেন, ‘আজ ২৬ মার্চ। একটি বিশেষ দিন। এই দিনে সুন্দরগঞ্জের সুযোগ্য ইউএনওর জন্মদিন। অফুরন্ত শুভেচ্ছা তাঁকে। তাঁর কর্মজীবন প্রাণচাঞ্চল্য হোক, দেশপ্রেমমুখর হোক। কর্মজীবনে উনি সাফল্যের শিখরে অবস্থান করুক সকলের ভালোবাসায়, সকলের শ্রদ্ধায় এই কামনা করি।’

এ সময় এমপির সঙ্গে ছিলেন উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহসভাপতি মো. আনছার আলী সরদার, সহসভাপতি মাওলানা আবুল হোসেন, তারাপুর ইউনিয়ন সভাপতি মো. শফিকুল ইসলাম মাস্টার, উপজেলা স্বেচ্ছাসেবক পার্টির সাংগঠনিক সম্পাদক নুর মোহাম্মদ রাফি ও ছাত্রসমাজ নেতা রাসেল প্রামানিকসহ অনেকে। উৎস: আজকের পত্রিকা


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ