• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তার মৃত্যু

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি।। নীলফামারীর কিশোরগঞ্জ -টেংগনমারী সড়কে প্রাচীরের সাথে মটরসাইকেলের ধাক্কা লেগে আশরাফুল ইসলাম সোহেল(৩৮) নামে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। সোমবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পুটিমারী ইউনিয়নের মন্থনা হাফিজিয়া মাদরাসা নামক স্থানে এ দূঘটনাটি ঘটে। নিহত সোহেল সদর ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামের মরহুম শিক্ষক মোফাজ্জল হোসেনের দ্বিতীয় ছেলে।
মৃতের পারিবারিক সূত্রে জানা গেছে, ন্যাশনাল ব্যাংকে কর্মরত সোহেল সোমবার সকালে মোটর সাইকেল যোগে কর্মস্থলে যাওয়ার পথে কিশোরগঞ্জ টেংগনমারী সড়কে পুটিমারী ইউনিয়নের মন্থনা নামক স্থানে পৌছালে নিয়ন্ত্রণ হারিয়ে মাদরাসার প্রাচীরের সাথে ধাক্কা লাগে । এসময় সে গুরুত্বর আহত হয়। তাকে তাৎক্ষনিক কিশোরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় সেখানে শারিরিক অবস্থার অবনতি হলে জরুরী বিভাগের চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়। এ ব্যাপারে কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজীব কুমার রায় মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ