• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন |
শিরোনাম :

নীলফামারীতে বিএনপির অবস্থান কর্মসুচি পালিত

সিসি নিউজ।। বিদ্যুৎ গ্যাসসহ দ্রব্য মুল্যের উর্দ্ধগতির প্রতিবাদ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচন, বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি, পুর্ব ঘোষিত ১০ দফা দাবীতে অবস্থান কর্মসুচি পালন করেছে নীলফামারী জেলা বিএনপি।
শনিবার বিকেলে শহরের পৌর সুপার মার্কেটে অবস্থিত জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে ওই কর্মসুচি পালন করা হয়।
অবস্থান কর্মসুচিতে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান বাবু। সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি মো. আলমগীর সরকার।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জহুরুল আলম, সহ-সভাপতি মোস্তফা হক প্রধান, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী আক্তারুজ্জামান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ