কিশোরগঞ্জ প্রতিনিধি।। নীলফামারী কিশোরগঞ্জে এক দশম শ্রেণীর শিক্ষার্থীকে স্কুল যাওয়ার সময় রাস্তায় উত্যক্ত করা এবং বিভিন্ন ভয়ভীতির দেখার কারনে এক যুবককে আটক করেছে থানা পুলিশ। অভিযুক্ত যুবক পুষনা চকিদার পাড়া মোতাহার আলী মাষ্টারের ছেলে শাকিল ইসলাম।
থানায় লিখিত অভিযোগ সুত্রে জানা যায়, সেই স্কুল পড়ুয়া শিক্ষার্থীর গোপনে স্পাই ক্যামেরা দিয়ে তার গোসলের ভিডিও ও ছবি ধারন করে ভুয়া ফেসবুক আইডি খুলে তার প্রচার করে। বিষয়টি ভিকটিমের দৃষ্টিগোচর হলে তা নিয়ে অভিযুক্ত যুবকের সাথে কথা বললে নিজ ফেসবুক আইডি থেকে বিভিন্ন মাধ্যমে হুমকি দেয়।
মঙ্গলবার দুপুরে ভিকটিম স্কুল থেকে আসার সময় তার ছবি তোলার কারন জানতে চাইলে তাকে ভয়ভীতি দেখিয়ে তার বাসার সামনে দেশীয় অস্ত্র নিয়ে তাকে বাড়ি পর্যন্ত তাড়া করেন।ভিকটিম জরুরি সেবা ৯৯৯ কল করে পুলিশ ঘটনাস্থলে থেকে যুবকে আটক করে।
এ বিষয়ে কিশোরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব কুমার রায় জানান, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। পরে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।