• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

গোবিন্দগঞ্জে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

গাইবান্ধা প্রতিনিধি।। জেলার গোবিন্দগঞ্জে যাত্রীবাহী বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন।

শুক্রবার (২১ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে তোহা পরিবহনের যাত্রীবাহী একটি বাস রংপুর থেকে বগুড়ার দিকে যাচ্ছিল। উপজেলার তালুককানুপুর ইউনিয়নের তালতলা এলাকায় পৌঁছালে একটি অটোরিকশাকে পেছন থেকে চাপা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে বাস। এতে চারজন মারাত্মকভাবে আহত হন। উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন সড়ক দুর্ঘটনায় চারজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

পলাশবাড়ী থানার ওসি মাসুদ রানা বলেন, ঘাতক বাসটি পালিয়ে যাওয়ার সময় পলাশবাড়ীতে আটক করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ