• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কিশোরগঞ্জে স্কুলের গেট ভেঙ্গে পড়ে শিশুর মৃত্যু

সিসি নিউজ।। নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় বিদ্যালয়ের লোহার গেট ভেঙে পড়ে মুনতাহার আক্তার নামে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি শনিবার সকাল ৭টার দিকে উপজেলার পুটিমারী ইউনিয়নের ভেরভেরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান গেটে ঘটে।

নিহত মুনতাহার আক্তার একই ইউনিয়নের মাঝাপাড়া হাজীরহাট গ্রামের মজনু মিয়ার মেয়ে।

এলাকাবাসী জানায়, শনিবার সকাল ৭টার দিকে মেয়ে মুনতাহার আক্তারকে সঙ্গে নিয়ে ধান শুকানোর জন্য বিদ্যালয় মাঠে যান তার মা রুবিনা বেগম। মা কাজে ব্যস্ত থাকায় বিদ্যালয় মাঠে প্রবেশের লোহার গেটের পাশে খেলছিল শিশু মুনতাহার। এসময় লোহার গেটটি ভেঙে শিশুটির গায়ের উপরে পড়লে গুরুত্বর আহত হয় সে। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকের পরামর্শে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার দিকে মৃত্যু হয় তার।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজিব কুমার রায় বলেন, ‘বিদ্যালয় গেটে আহত শিশুটি সকাল ১১টার দিকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। মরদেহ আসার পর আইনী প্রক্রিয়া সম্পন্ন করা হবে।’


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ