• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কিশোরগঞ্জে পরীক্ষা কেন্দ্র থেকে ৬ শিক্ষককে অব্যাহতি: বহিস্কার ৪ পরীক্ষার্থী

সিসি নিউজ।। নীলফামারী কিশোরগঞ্জ উপজেলায় এসএসসি পরীক্ষা কেন্দ্র থেকে ছয় শিক্ষককে অব্যাহতি প্রদান করা হয়েছে। এসময় অসুদোপায় অবলম্বনের দায়ে চার পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়। রবিবার ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষায় উপজেলার পৃথক দুটি কেন্দ্র থেকে পরীক্ষার্থী বহিস্কার ও শিক্ষককে অব্যাহতি প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর-ই-আলম সিদ্দিকী।

উপজেলার কিশোরীগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সচিব গোলাম আজম জানান, পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শনে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর-ই-আলম সিদ্দিকী। কেন্দ্রের একটি কক্ষে নকল করার দায়ে এক পরীক্ষার্থীকে বহিস্কার করেন। এসময় দায়িত্বে অবহেলার দায়ে ওই কক্ষের দুই শিক্ষককে অব্যাহতি প্রদান করেন।

অপরদিকে কিশোরগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সচিব জাহাঙ্গীর আলম জানান, কেন্দ্রের একটি কক্ষে নকল করার দায়ে তিন পরীক্ষার্থীকে বহিস্কার ও ওই কক্ষের দায়িত্বে থাকা চার শিক্ষককে অব্যাহতি প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

বিষয়টি নিশ্চিত করে কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর-ই-আলম সিদ্দিকী বলেন, পরীক্ষা চলাকালে দায়িত্বে অবহেলায় পৃথক দুটি কেন্দ্রের দুটি কক্ষ থেকে ছয় শিক্ষককে অব্যাহতি প্রদান করা হয়েছে। পরীক্ষা চলাকালে ওই ছয় শিক্ষক আর কোন দায়িত্ব পালন করতে পারবেন না। এছাড়াও পরীক্ষায় অসুদপায় অবলম্বনের দায়ে দুই কেন্দ্র থেকে চার পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ