• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

পার্বতীপুরে বিয়ে করতে চাওয়ায় বাবার লাঠির আঘাতে ছেলের মৃত্যু

সিসি নিউজ।। দিনাজপুরের পার্বতীপুরে বিয়ে করতে চাওয়ায় বাবার লাঠির আঘাতে জিয়াউর রহমান জিয়া নামে এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের মহুপপুর গ্রামে সকালে লাঠির আঘাতে আহত হন জিয়া। পরে রাত ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসনাত খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় জিয়ার পিতা আবু তাহেরকে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

পরিবার সূত্র জানায়, জিয়া দীর্ঘদিন ধরে মানসিক রোগে আক্রান্ত। ভালো হবে এই আশায় পরিবারের পক্ষ থেকে জিয়াকে বিয়ে করানো হয়। তবে কিছুদিন পর প্রথম স্ত্রী তাকে ছেড়ে চলে যায়। পরে আবারও বিয়ে করানো হয় জিয়াকে। কিন্তু দ্বিতীয় স্ত্রীও সংসার না করে তাকে ছেড়ে চলে যায়।

এরপর জিয়া মানসিকভাবে আরও বেশি ভেঙ্গে পড়েন। সে আরও বেশি অস্বাভাবিক আচরণ করতে থাকে। এরই মধ্যে সে আবারও বিয়ে করার জন্য জেদ করেন।  এ নিয়ে প্রতিদিনই পরিবারের লোকজনের সঙ্গে তার বাকবিতন্ডা হতে থাকে। গতকাল বুধবার সকালে বাবার সঙ্গে তর্কে জড়ান জিয়া। একপর্যায়ে মেজাজ নিয়ন্ত্রণ করতে  না পেরে বাবা আবু তাহের ক্ষিপ্ত হয়ে জিয়াকে লাঠি দিয়ে আঘাত করে। এ সময় মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন জিয়া। পরে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টার দিকে জিয়ার মৃত্যু হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ