• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

দিনাজপুরে পুকুরে ডুবে দুই ছেলেসহ মায়ের মৃত্যু

সিসি নিউজ ডেস্ক।। দিনাজপুরে পুকুরে ডুবে দুই ছেলেসহ মায়ের মৃত্যু হয়েছে। শুক্রবার (২ জুন) সদর উপজেলার শশরা ইউনিয়নের ভবাইনগর চুনিয়াপাড়ায় এ ঘটনা ঘটে।

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করার বিষয়টি নিশ্চিত করেছে শশরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোকসেদ আলী।

নিহতরা হলেন চুনিয়াপাড়ার উজ্জ্বল দেবনাথের স্ত্রী অষ্টমী বালা (২৮) ও তাঁর দুই ছেলে গৌতম দেবনাথ (৮) এবং প্রীতম দেবনাথ (৩)।

প্রতিবেশিরা জানান, শুক্রবার দুপুরের দিকে দুই সন্তানকে নিয়ে বাড়ির পাশে পুকুরে গোসল করতে যান মা অষ্টমী বালা। পরে বিকেল সাড়ে ৫টায় পুকুরে মা ও দুই সন্তানের মরদেহ ভাসতে দেখেন তারা। এরপর মা ও দুই ছেলেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

দিনাজপুর সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) গোলাম মওলা শাহ বলেন, পরিবারের লোকজন জানিয়েছেন পুকুরে কাপড় কাঁচা ও গোসল করতে গিয়ে হয়তো ছেলেরা পানিতে ডুবে যায়। তাদেরকে বাঁচাতে গিয়ে মায়েরও মৃত্যু হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। তারপর আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ