• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন |

কালাইয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

জয়পুরহাট প্রতিনিধি।। জয়পুরহাটের কালাইয়ে বজ্রপাতে রনি (২৬) নামে এক যুবক নিহত হয়েছে। শুক্রবার রাত ১০টার দিকে পুনট-মোসলেমগঞ্জ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রনি কালাই উপজেলার গোপীনাথপুর (আপলাপাড়া) গ্রামের ধলু মিয়ার ছেলে বলে জানা গেছে।
স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন জানান, রনি মিয়া উপজেলার পুনট বাজারে এক ভুষি মালের দোকানে কাজ করতেন । কাজ শেষে বৃষ্টির মধ্যে সাইকেল যোগে তিনি নিজ বাড়ির উদ্দেশ্য যাত্রা করেন। পথিমধ্যে মোসলেমগঞ্জ আঞ্চলিক সড়কে পৌঁঁছিলে বজ্রপাতের কবলে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
পরবর্তীতে স্থানীয়রা তার মরদেহ দেখতে পেয়ে তার বাড়িতে খবর দেন। পরিবারের সদস্যরা এসে তার মরদেহ বাড়িতে নিয়ে যান বলেও জানান ওসি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ