Tag: বজ্রপাত
-

পীরগঞ্জে বজ্রপাতে নারীসহ দুজনের মৃত্যু, আহত- ২
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি।। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় বজ্রপাতে নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। রোববার দুপুরে উপজেলার কুশারীগাঁও গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন, কুশারীগাঁও গ্রামের মৃত বিহারুর ছেলে সহিরাম (৬০) এবং একই গ্রামের টিয়াকুর স্ত্রী শান্তি রাণী (৫৫)। স্থানীয় সূত্রে জানা যায়, শান্তি রাণী এলাকায় একটি চায়ের দোকান পরিচালনা করতেন।…
-

নীলফামারীসহ দেশের ৬ জেলায় বজ্রপাতে ১২ জনের মৃত্যু
সিসি নিউজ ডেস্ক।। দেশের বিভিন্ন জেলায় বজ্রপাতে অন্তত ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, নীলফামারী, পঞ্চগড়, বগুড়া ও ময়মনসিংহে পৃথক ঘটনায় এসব প্রাণহানির ঘটনা ঘটে। চাঁপাইনবাবগঞ্জ জেলার তিন উপজেলায় বজ্রপাতে তিন নারীসহ ৬ জনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে বৃষ্টির সময় পৃথক ঘটনায় তাদের মৃত্যু হয়। নিহতরা…
-

বজ্রপাতে ট্রেনের ছাদে থাকা যাত্রী নিহত
সিসি নিউজ ডেস্ক।। নরসিংদীতে ট্রেনের ছাদে ভ্রমন করার সময় সজিব সরকার (৪০) নামে এক যাত্রী বজ্রপাতে নিহত হয়েছেন। রোববার (২৪ মে) বিকাল ৫টার দিকে ঘোড়াশাল ব্রিজ অতিক্রমের সময় উপকূল এক্সপ্রেস ট্রেনের ছাদে এ বজ্রপাতের ঘটনা ঘটে। নিহত সজিব সরকার রায়পুরা উপজেলার পলাশতুলী এলাকার সামসুল হক সরকারের ছেলে। নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক দিলীপ চন্দ্র…
-

জলঢাকায় বজ্রপাতে ভ্যানচালক নিহত
সিসি নিউজ।। নীলফামারীর জলঢাকা উপজেলায় বজ্রপাতে লাবলু হোসেন (৫০) নামের এক রিকশাভ্যান চালক নিহত হয়েছেন। সোমবার সকাল ১০টার দিকে উপজেলার কাঠাঁলি ইউনিয়নের বসুনিয়াপাড়া পুলের পাড় নামক স্থানে এঘটনা ঘটে। লাবলু হোসেন একই ইউনিয়নের দক্ষিণ দেশিবাই গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে। ওই ঘটনায় রিকশাভ্যানের যাত্রি মো. আখতারুজ্জামান(৩৮) নামে এক স্কুল শিক্ষক আহত হয়েছেন। তাকে রংপুর মেডিক্যাল…
-

ডোমারে বজ্রপাতে স্কুলছাত্র নিহত, আহত ৩
সিসি নিউজ।। নীলফামারীর ডোমার উপজেলায় বজ্রপাতে হাসান আলী (১৩) নামের ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় তার ছোট ভাইসহ ৩জন আহত হয়েছে। সোমবার (২৩ জুন) বিকেলে জেলার ডোমার উপজেলার বামুনিয়া ইউনিয়নে বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ৪জন হতাহতের এ ঘটনা ঘটে। নিহত হাসান আলী বামুনিয়া ইউনিয়নের মিস্ত্রীপাড়া এলাকার সাজু মিয়ার ছেলে এবং স্থানীয় একটি…
-

ফুলবাড়ীতে জমিতে ধান রোপনের সময় বজ্রপাতে কৃষক নিহত
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের ফুলবাড়ীতে ফসলি জমিতে আমন ধানের চারা লাগানোর সময় বজ্রপাতে বিধান চন্দ্র (২৯) নামে এক কৃষক নিহত হয়েছে। এ ঘটনায় গোবিন্দ চন্দ্র সরকার (৪৫) ও উৎপল মালি (২৮) নামে আরও দুই কৃষক আহত হয়েছেন। সোমবার দুপুর সাড়ে ১২টায় ওই এলকার গাইবান্ধা পাড়ায় জমিতে ধানের চারা লাগানোর সময় এ ঘটনা ঘটে। ঘটনর সত্যতা নিশ্চিত…
-

কালাইয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু
জয়পুরহাট প্রতিনিধি।। জয়পুরহাটের কালাইয়ে বজ্রপাতে রনি (২৬) নামে এক যুবক নিহত হয়েছে। শুক্রবার রাত ১০টার দিকে পুনট-মোসলেমগঞ্জ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রনি কালাই উপজেলার গোপীনাথপুর (আপলাপাড়া) গ্রামের ধলু মিয়ার ছেলে বলে জানা গেছে। স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন জানান, রনি মিয়া উপজেলার পুনট বাজারে এক ভুষি মালের দোকানে…
-

সিলেটে বজ্রপাতে ৩ শিশুর মৃত্যু
সিসি নিউজ ডেস্ক।। সিলেটের জৈন্তাপুরে দুই দফার বজ্রপাতে তিন শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল ১১টায় উপজেলার দরবস্ত ইউনিয়নের বিসনাটেক গ্রামে দুই শিশুর মৃত্যু হয়েছে। ওই দিন বিকেল সাড়ে ৪টায় জৈন্তাপুর ইউনিয়নের ৪ নম্বর বাংলা বাজার বেঙ্গল স্টোন ক্রাশার এলাকায় আরেক শিশুর মৃত্যু হয়েছে। জেলা প্রশাসকের পক্ষ হতে নিহতদের পরিবারে সহায়তা করা হয়েছে। মৃত শিশুরা…
-

পীরগঞ্জে বজ্রপাতে ইটভাটার ৫ শ্রমিক নিহত
সিসি নিউজ।। রংপুরের পীরগঞ্জে বজ্রপাতে ইটভাটার পাঁচ শ্রমিক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কে পীরগঞ্জ উপজেলার কাবিলপুর ইউনিয়নের বত্রিশ মাইল এলাকার একটি ইটভাটায় ওই বজ্রপাতের ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তিরা হলেন গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট তিলকপাড়া গ্রামের বাদশা মিয়ার ছেলে নাজমুল (১৮), একই উপজেলার ইদিলপুর ইউনিয়নের চকনদী গ্রামের সিরুলের ছেলে সিয়াম (২০),…
-
খানসামায় বজ্রপাতে নিহত ২
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের খানসামা উপজেলায় বজ্রপাতে ওসমান গণি (৫০) ও মাজেদা বেগম (৪০) নামে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। ঘটনাটি ঘটেছে আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে। নিহত শাহ আলম উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের হোসেনপুর গ্রামের ওসমান গণির ছেলে এবং নিহত মাজেদা বেগম আংগারপাড়া ইউনিয়নের সূর্বণখুলী গ্রামের ফজলুর রহমানের স্ত্রী। এ ঘটনায় আহতেরা …