• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

পীরগঞ্জে বজ্রপাতে ইটভাটার ৫ শ্রমিক নিহত

সিসি নিউজ।। রংপুরের পীরগঞ্জে বজ্রপাতে ইটভাটার পাঁচ শ্রমিক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কে পীরগঞ্জ উপজেলার কাবিলপুর ইউনিয়নের বত্রিশ মাইল এলাকার একটি ইটভাটায় ওই বজ্রপাতের ঘটনাটি ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট তিলকপাড়া গ্রামের বাদশা মিয়ার ছেলে নাজমুল (১৮), একই উপজেলার ইদিলপুর ইউনিয়নের চকনদী গ্রামের সিরুলের ছেলে সিয়াম (২০), একই এলাকার আল আমিনের ছেলে শাহাদত (২৫), আয়তালের ছেলে রাশেদুল (২৪) ও সোনাতলা কবুলপুর গ্রামের জব্বারের ছেলে জলিল (৩৫)। এ ঘটনায় মেহেদুল ইসলাম নামের আরেক শ্রমিক আহত হয়েছেন। তাঁর বাড়ি পীরগঞ্জ উপজেলার কাবিলপুর ইউনিয়নে রসুলপুর গ্রামের।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে ইটভাটায় কাজ করছিলেন শ্রমিকরা। বিকেলে বৃষ্টি শুরু হলে ভাটার পাশের একটি টিনের চালার নিচে আশ্রয় নেন তারা। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই চার জনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরও একজন।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল ঘটনার সত্যতা নিশ্চিত করে সিসি নিউজকে জানান, নিহতের স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ