• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

জলঢাকায় বজ্রপাতে ভ্যানচালক নিহত

সিসি নিউজ।। নীলফামারীর জলঢাকা উপজেলায় বজ্রপাতে লাবলু হোসেন (৫০) নামের এক রিকশাভ্যান চালক নিহত হয়েছেন। সোমবার সকাল ১০টার দিকে উপজেলার কাঠাঁলি ইউনিয়নের বসুনিয়াপাড়া পুলের পাড় নামক স্থানে এঘটনা ঘটে। লাবলু হোসেন একই ইউনিয়নের দক্ষিণ দেশিবাই গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে।
ওই ঘটনায় রিকশাভ্যানের যাত্রি মো. আখতারুজ্জামান(৩৮) নামে এক স্কুল শিক্ষক আহত হয়েছেন। তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, সকালে গুড়ি গুড়ি বৃষ্টির সময় রিকশাভ্যান চালক লাবলু হোসেন দক্ষিণ দেশিবাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. আখতারুজ্জামানকে নিয়ে যাচ্ছিলেন। এসময় পুলের হাট নামক স্থানে বজ্রপাতে ঘটনাস্থলে নিহত হন লাভলু হোসেন। আহত শিক্ষক মো. আখতারুজ্জামানকে স্থানীয়রা উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।
ঘটনার সত্যতা নিশ্চিৎ করে জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাজমুল আলম বলেন, ‘আহত শিক্ষক আখতারুজ্জামান খুটামারা ইউনিয়নের হাফেজিয়া মাদ্রাসা পাড়া গ্রামের মৃত ময়নুল হোসেনের ছেলে। বজ্রপাতের ঘটনায় তার বুকের ডান পাশের্ কিছু অংশ পুড়ে গেছে। বর্তমানে তিনি রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করে আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে নিহতের লাশ হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ