• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

বজ্রপাতে ট্রেনের ছাদে থাকা যাত্রী নিহত

সিসি নিউজ ডেস্ক।। নরসিংদীতে ট্রেনের ছাদে ভ্রমন করার সময় সজিব সরকার (৪০) নামে এক যাত্রী বজ্রপাতে নিহত হয়েছেন। রোববার (২৪ মে) বিকাল ৫টার দিকে ঘোড়াশাল ব্রিজ অতিক্রমের সময় উপকূল এক্সপ্রেস ট্রেনের ছাদে এ বজ্রপাতের ঘটনা ঘটে। নিহত সজিব সরকার রায়পুরা উপজেলার পলাশতুলী এলাকার সামসুল হক সরকারের ছেলে।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক দিলীপ চন্দ্র সরকার এ তথ্য নিশ্চিত করে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা উপকূল এক্সপ্রেস ট্রেনটি নোয়াখালীগামী যাচ্ছিল। ট্রেনটি নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল ব্রিজ অতিক্রমের সময় বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়। এসময় ট্রেনের ছাদে থাকা সজিব সরকার বজ্রপাতে ছাদেই নিহত হন। ট্রেনটি নরসিংদী রেলওয়ে স্টেশনে থামার পর ছাদ থেকে মরদেহ নামানো হয়। পরে তার সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সাথে যোগাযোগ করে পরিচয় শনাক্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ