• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন |

কিশোরগঞ্জে ট্রাক্টর নিচে চাপা পড়ে চালককের মৃত্যু

কিশোরগঞ্জ প্রতিনিধি।। নীলফামারীর কিশোরগঞ্জে বালু বোঝাই ট্রাক্টর ট্রলির নিচে চাপা পড়ে চালককের মৃত্যু হয়েছে। গত শুক্রবার রাত আটটার দিকে উপজেলার মাগুড়া ইউনিয়নের মাগুড়া বাস স্ট্যান্ড এলাকায় ওই ঘটনা ঘটে। নিহত চালক হামিদুল ইসলামের (৩৫) বাড়ি রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার ধনতলা গ্রামে।

মাগুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতারুজ্জামান মিঠু ঘটনার সত্যতা নিশ্চিৎ করে জানান, শুক্রবার রাত আটটার দিকে কিশোরগঞ্জ থেকে বালু বোঝাই ট্রাক্টর ট্রলিটি গঙ্গাচড়া উপজেলার দিকে যাচ্ছিল। পথে মাগুড়া বাসস্ট্যান্ড এলাকায় ট্রলির ডান পাশের চাকার সমস্যা দেখা দেখা দিলে ওই চাকা পরিবর্তনের সময় ট্রলিটি উল্টে পড়ে। ওই ট্রলির নিচে চাপা পড়ে মৃত্যু হয় চালক হামিদুল ইসলামের। স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কিশোরগঞ্জ থানার পরিদর্শক রাজীব কুমার রায় বলেন, শনিবার দুপুর পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ