• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুর মেয়রের দাবি: ভাইরাল হওয়া ভিডিও সুপার এডিট করা

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুর পৌরসভার মেয়র রাফিকা আকতার জাহান বেবির সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও নিয়ে তোলপাড় চলছে জেলাজুড়ে। অবশেষে ভিডিওটির বিষয়ে সাংবাদিকদের কাছে ব্যাখ্যা  দিয়েছেন মেয়র রাফিকা আকতার জাহান বেবি।

শনিবার (২৯ জুলাই) রাত সাড়ে ৯ টার দিকে সৈয়দপুর পৌর কমিউনিটি সেন্টারের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ভিডিওটি সুপার এডিট দাবি করেছেন মেয়র রাফিকা আকতার জাহান বেবি। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, সুপার এডিট করে বানানো আমার একটি ভিডিও Jawad Nirjhor আইডি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে গত শুক্রবার প্রচার করা হয়েছে। যা আমার দৃষ্টিগোচর হয়েছে। এই কাল্পনিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে আমি বিস্মিত, হতভম্ভ এবং বাকরুদ্ধ হয়ে পড়ি।

তিনি বলেন, আমার স্বামীর মৃত্যুর পর বিগত পৌর নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেয়া নৌকা প্রতীক নিয়ে জয় লাভ করে পৌর নাগরিকদের সেবার দায়িত্ব কাধে তুলে নেই আমি। আর এ দায়িত্ব নেবার পর থেকেই আমি প্রতি নিয়ত রাজনীতির কুটচালের শিকার হচ্ছি। তারপরও পৌর পরিষদ ও বিজ্ঞজনদের পরামর্শে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আসছি। এবার শত্রুপক্ষ আমার চরিত্র কলঙ্কিত করতে চাইছে। যান্ত্রিক সভ্যতার নামে আমার মুখচ্ছবি সুপার এডিট করে একাধিক অশ্লীল ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেছে।

তিনি আরও বলেন, সামনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। আমি যাতে জননেত্রী শেখ হাসিনার পক্ষে ভোটের মাঠে নামতে না পারি। সেজন্য আমার শত্রুরা উঠে পড়ে লেগেছে। আমি যাতে আগামী দিনে মেয়র পদে প্রার্থী হতে না পারি সেজন্য সমাজের চোখে আমাকে বিতর্কিত করার অপপ্রয়াস চালানো হচ্ছে। আমার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা অপপ্রচার চালাচ্ছে তার তীব্র নিন্দা, প্রতিবাদ ও ঘৃণা প্রকাশ করছি। একই সঙ্গে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে আইসিটি এ্যাক্টে মামলা করার প্রস্তুতি গ্রহণ করছি।

এর আগেও এমন ছবি পোস্ট করা হয়েছে কেন ব্যবস্থা নেন নি সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, আমি একটু দেখতে চেয়েছিলাম৷ ভেবেছিলাম তারা নোংরামি বন্ধ করবে। অনেক কিছু ভেবে চুপ ছিলাম। তবে তারা আমার নামে অপপ্রচার চালানোর চেষ্টা বাড়ালে আমি প্রতিবাদ জানাতে বাধ্য হই এবং আইনি ব্যবস্থা নিচ্ছি।

প্রসঙ্গত, গত ৭ জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে Jawad Nirjhor নামের একটি পেইজ থেকে সৈয়দপুর পৌরসভার মেয়র রাফিকা আকতার জাহান বেবির অশ্লীল ছবি পোস্ট করে। এরপর গত ২৮ জুলাই ইউটিউবে BDesh Tv নামের একটি ইউটিউব চ্যানেল থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়। ভিডিওতে মেয়র রাফিকা জাহান বেবির অশ্লীল দৃশ্য ও অঙ্গ ভঙ্গি দেখা যায়। পরে প্রকাশ কৃত ওই ভিডিওর ইউটিউব লিংক পুনরায় Jawad Nirjhor নামের ফেসবুক পেইজে পোস্ট করা হলে তাৎক্ষণিক ভিডিওটি ভাইরাল হয়ে যায়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ