• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ট্রেনে কাটা পড়লো নানী-নাতনী

বিশেষ প্রতিনিধি।। দিনাজপুরের পার্বতীপুরে বিয়ে বাড়িতে এসে ট্রেনে কাটা পড়ে নানী ও নাতনীর মৃত্যু হয়েছে। শনিবার সকালে পার্বতীপুর-দিনাজপুর রেলপথের নামা পাড়া রেল ব্রীজে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী শাহীন আলম জানান, সকাল সাড়ে ১০ টার দিকে পার্বতীপুর-দিনাজপুর রেল পথের পৌর শহরের নামা পাড়া এলাকার তিলাই নদীর ওপর রেল ব্রীজ অতিক্রম করছিলো একদল নারী পুরুষ। এসময় পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেন ঘটনাস্থলে পৌছে। নানী  মরজিনা বেগম (৬০) ব্রীজ পার হলেও আটকা পড়েন নাতনী সাথী আক্তার (৬)। নাতনীকে বাঁচাতে এগিয়ে এসে দুজনই ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন চিরিরবন্দর উপজেলার রানীরবন্দর ভূষির বন্দর এলাকার মৃত আঃ মজিদেরর স্ত্রী মরজিনা বেগম (৬০)  তার ছেলে আতিয়ার রহমানের মেয়ে সাথী। এসময় তাদের সাথে থাকা জান্নাতুন নামে আরেক মহিলা ট্রেন দেখে রেল লাইনের স্লিপার ধরে ঝুলে পড়ে। এঘটনায় তিনি গুরুতর আহত হয়েছেন।
নিহতের আত্মীয় আনছার আলী জানায়, শুক্রবার উপজেলার হুগলীপাড়া গ্রামের বিয়ের দাওয়াত খেতে আসেন তারা। আজ সকালে ঘুরতে বের হয়ে তাদের মৃত্যু হয়।
পার্বতীপুর রেল থানার (ওসি) নুরুল ইসলাম জানান,
ঘটনাস্থল দিনাজপুর রেল থানার অধীনে হলেও আমরা লাশ উদ্ধার করেছে। প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তন্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ