• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে আগুনে পুড়িয়ে দেয়া মন্দির পরিদর্শনে কেন্দ্রীয় নেতৃবৃন্দ

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে পল্লীতে দুর্বৃত্ত কর্তৃক পুড়িয়ে দেয়া চান্দিয়ার ডাঙ্গা মনসা মন্দির পরিদর্শন করেছেন পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। আজ শুক্রবার (২৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ছয়টায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি জে এল ভৌমিক, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার ও সাংগঠনিক সম্পাদক বাবু প্রাণতোষ আচার্য শিবু ওই ক্ষতিগ্রস্ত মন্দিরঘর ও প্রতিমা পরিদর্শনে আসেন।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক ক্ষতিগ্রস্ত মন্দির চত্বরে এসে পৌঁছলে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি শিল্পপতি রাজ কুমার পোদ্দার রাজু ও সাধারণ সম্পাদক মৃনাল কান্তি দাস মিন্টু অভ্যর্থনা জানান।

এ সময় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সংগঠনের নীলফামারী জেলা, সৈয়দপুর উপজেলা ও পৌর পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেন। এ সময় তারা এ ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। তারা অবিলম্বে ঘটনায় জড়িতদের সনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানান।

এ সময় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নীলফামারী জেলা শাখার সভাপতি বাবু উত্তম কুমার রায় বাদল, সাধারণ সম্পাদক ও নীফামারী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দীপক চক্রবর্তী, সৈয়দপুর উপজেলা কমিটির সভাপতি শিল্পপতি রাজ কুমার পোদ্দার রাজু, সহ-সভাপতি অধ্যাপক ক্ষিতীশ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক মৃনাল কান্তি দাস মিন্টু, পৌর শাখার সভাপতি রঞ্জন কুমার সরকার, চান্দিয়ার ডাঙ্গা দূর্গাপূজা কমিটির সাধারণ সম্পাদক প্রমোদ চন্দ্র রায়সহ অন্যান্য উপস্থিত ছিলেন।

উল্লেখ, গত ২০ আগস্ট দিবাগত গভীর রাতে সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের চান্দিয়ার ডাঙ্গায় অবস্থিত দূর্গাপূজা মন্দিরের পাশে থাকা মনসা মন্দিরের টিনসেট ঘর আগুনে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। এতে মনসা প্রতিমাসহ টিনসেট মন্দির ঘরটি সম্পূর্ণ পুড়ে গেছে। এ ঘটনায় মন্দির কমিটির সাধারণ সম্পাদক প্রমোদ চন্দ্র রায় নিজে বাদী হয়ে সৈয়দপুর থানায় একটি লিখিত অভিযোগ দেন।

এদিকে, মন্দির পুড়িয়ে দেয়ার খরব পেয়ে পরদিন ২১ আগস্ট সকালে সৈদয়দপুর উপজেলা চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন, উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হান, সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সারোয়ার আলম, সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ