• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ব্রহ্মপুত্র নদের পানি বিপৎসীমার ৭ সেমি ওপরে

সিসি নিউজ ডেস্ক।। গাইবান্ধার ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদের পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আজ বুধবার বেলা ৩টায় ফুলছড়ি তিস্তা মুখঘাট পয়েন্টে গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র নদের পানি ১৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। তবে, কাল বৃহস্পতিবারের পর পানি কমে যাওয়ার সম্ভাবনা আছে বলে জানান জেলা পাউবো কর্মকর্তারা।

ফুলছড়ি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর জানায়, ব্রহ্মপুত্র নদের পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় নদীর তীরবর্তী চরাঞ্চল ও বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পূর্ব পাশের কিছু কিছু নিচু এলাকায় পানি ঢুকেছে। এসব এলাকার কয়েকটি গ্রামীণ রাস্তায় তলিয়ে গেছে। শতাধিক হেক্টর জমির আমন ধানসহ শাক-সবজির খেত তলিয়ে গেছে। তবে এখনো মানুষের বাড়ি-ঘরে পানি ঢোকেনি।

এ ছাড়া গলনা, জিয়াডাঙা, ঝানঝাইর, পিপুলিয়া, গাবগাছী, জামিরা, কালুরপাড়া, খাটিয়ামারী, বাজেতেলকুপি, কুচখালী, হরিচন্ডী, কালাসোনা, কাবিলপুর, মধ্য উড়িয়া, রতনপুর গ্রামের প্রায় তিন হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। সরেজমিন দেখা যায়, উপজেলার উড়িয়া ইউনিয়নের গুনভরি হতে রতনপুর রাস্তার কিছু অংশে পানি ওঠায় লোকজনের চলাচলের অসুবিধা হচ্ছে।

ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনিসুর রহমান বলেন, ‘বন্যার পূর্ব প্রস্তুতির অংশ হিসেবে উপজেলার সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, বেসরকারি সংস্থা ও স্বেচ্ছাসেবকদের প্রস্তুত থাকতে বলা হয়েছে। পাশাপাশি উপজেলায় ২৩টি বন্যা আশ্রয় কেন্দ্র প্রস্তুত রয়েছে।’

উৎস: আজকের পত্রিকা


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ