• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে কুরিয়ার সার্ভিসে আসা চার লাখ টাকার চায়না দুয়ারী জাল জব্দ

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আজ শুক্রবার (১ সেপ্টেম্বর) চার লাখ টাকা মূল্যের ৬০টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে। পরে সে সব জব্দকৃত জাল উপজেলা পরিষদ চত্বরে এনে জনসম্মূখে পুড়িয়ে ধ্বংস করা হয়। ভ্রাম্যমান আদালতে নেতৃত্ব দেন সৈয়দপুর উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম।
জানা গেছে, গোপন সূত্রের খবরের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত শহরের শহীদ তুলশীরাম সড়কে (দিনাজপুর রোড) থাকা সওদাগর কুরিয়ার সার্ভিস অফিসে অভিযান পরিচালনা করেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নানা কৌশল অবলম্বন করে সওদাগর কুরিয়ার সার্ভিস অফিসে অভিযানকালে ঢাকার দোহার থেকে আসা ৬০ টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের আনুমানিক মূল্য চার লক্ষাধিক টাকা। পরে সে সব জব্দকৃত জাল সৈয়দপুর উপজেলা পরিষদ চত্বরে জনসম্মুখে পুুড়িয়ে ধ্বংস করা হয়।
সৈয়দপুর উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে সৈয়দপুর সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোছা. মোস্তারিনা আফরোজ ও থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ