• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

স্বাচিপের সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার সভাপতি মানিক, সাধারন সম্পাদক দুলাল

সিসি নিউজ।। স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার তৃতীয় কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সকালে শহরের একটি হোটেল এন্ড রিসোর্টে ওই কাউন্সিলর অধিবেশনের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. মো. জামাল উদ্দিন চৌধুরী। প্রধান বক্তা ছিলেন স্বাচিপ কেন্দ্রীয় কমিটি মহাসচিব অধ্যাপক ডা. মো: কামরুল হাসান মিলন।

স্বাধীনতা চিকিৎসক পরিষদ সৈয়দপুর সাংগঠনিক শাখার সভাপতি ডা. শেখ নজরুল ইসলামের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. মাহবুবুল হক দুলাল।

এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্বাচিপ কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপক ডা. আবু ইউসুফ ফকির, যুগ্ম -মহাসচিব ডা. সোহেল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক ডা. মোহাম্মদ জাবেদ ও ডা. কাজল কুমার কর্মকার, সদস্য ডা. নীহার রঞ্জন সরকার, স্বাচিপ দিনাজপুর এর সভাপতি ডা. মো. শহিদুল ইসলাম ও স্বাচিপ দিনাজপুর এর আজীবন সদস্য ডা. মশিউর রহমান প্রমুখ।

এর আগে কাউন্সিল অধিবেশনের শুরুতেই বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে জাতীয় ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের পতাকা উত্তোলন করা হয়েছে। এরপর শান্তির প্রতীক পায়রা অবমুক্তকরণ ও বেলুন উড়িয়ে তৃতীয় কাউন্সিল অধিবেশনের শুভ উদ্বোধন করা হয়।

কাউন্সিলর অধিবেশনে সর্ব সম্মতিক্রমে বীর মুক্তিযোদ্ধার সন্তান ডা. একেএম খায়রুল বাশার মানিককে সভাপতি ও ডা. মো. মাহবুবুল হক দুলালকে সাধারণ সম্পাদক করে ২৬ সদস্য বিশিষ্ট স্বাাচিপ সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার কমিটির ঘোষনা করা হয়।

স্বাচিপ সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার তৃতীয় কাউন্সিল অধিবেশনটি সঞ্চালনা করেন ডা. মো. রাইসুল কবীর।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ