• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:২২ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ঘন কুয়াশার কারনে সৈয়দপুর বিমানবন্দরে ফ্লাইট উঠানামা ব্যাহত

সিসি নিউজ।। ঘন কুয়াশার কারণে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ফ্লাইট ওঠানামা বন্ধ রয়েছে। এরফলে দুপুর ১২টা পর্যন্ত বাংলাদেশ বিমানসহ বেসরকারী কোম্পানির তিনটি ফ্লাইটের ঢাকাগামী আড়াই শতাধিক যাত্রী আটকা পড়েছে। তবে কোনো ফ্লাইট বাতিলের আশঙ্কা নেই বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

সৈয়দপুর বিমানবন্দরের ম্যানেজার সুপ্লব কুমার ঘোষ জানান, ‘ঘন কুয়াশা আর গুড়ি গুড়ি বৃষ্টিপাতের কারণে বিমানবন্দরে ফ্লাইট উঠানামা ব্যাহত হয়েছে। এরফলে বাংলাদেশ বিমানসহ ইউএস-বাংলার দুটি এবং নভোএয়ারের একটি ফ্লাইট ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করেনি। সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ১২টার মধ্যে ওইসব ফ্লাইট সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করার সূচী রয়েছিল।

তিনি আরো জানান, ঘন কুয়াশার কারণে ফ্লাইট বাতিলের সম্ভাবনা নেই। এছাড়া কুয়াশা কেটে গেলে ফ্লাইট চলাচল স্বাভাবিক হবে।’

সৈয়দপুর বিমানবন্দরের আবহাওয়া অফিসের ইনচার্জ লোকমান হোসেন বলেন, ‘মধ্যরাত থেকে ঘন কুয়াশায় ঢাকা পড়েছে বিমানবন্দর এলাকা। সকাল সাড়ে ১০টায় রানওয়ে এলাকায় দৃষ্টিসীমা ছিল ৫০০ মিটার, বেলা সাড়ে ১১টায় তা বেড়ে ৮০০ মিটারে গিয়ে দাঁড়ায়। এর সাথে গুড়ি গুড়ি বৃষ্টিপাত রয়েছে। গত ২৪ ঘন্টায় ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বিমানবন্দরে ফ্লাইট ওঠানামার জন্য দৃষ্টিসীমা ২ হাজার মিটার থাকতে হবে।’

তিনি আরো বলেন, ’ঘন কুয়াশা কেটে যেতে দুপুর পর্যন্ত সময় লাগতে পারে। এছাড়া এ অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। যা গত দিনের চেয়ে তাপমাত্রা বেড়েছে। বুধবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৮ দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াস। আগামী ২৪ ঘন্টায় গুড়ি গুড়ি বৃষ্টি অব্যহত থাকবে এবং সেই সাথে মধ্যরাত থেকে ঘন কুয়াশা ও শীতের তীব্রতা বাড়বে বলে তিনি নিশ্চিত করেন।’

এদিকে বিমানবন্দরে আজ সাড়ে ১১টায় কথা হয় বেসরকারি বিমানের ঢাকাগামী যাত্রী নীলফামারী জেলার ডোমারের রবিউল ইসলামের সাথে। তিনি বলেন, ‘সকাল ৯টা থেকে বিমানবন্দরে অবস্থান করছি। ঘনকুয়াশার কারণে বিমান চলাচল বন্ধ থাকায় সময়মতো ঢাকায় যেতে পারছি না। তিনি বলেন, ফ্লাইটের ঢাকাগামী যাত্রীদের মধ্যে অনেক নারী ও শিশু রয়েছে।’


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ