• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীর লোকালয়ে বাঘের আক্রমণে আহত ৪, এলাকাবাসী পিটিয়ে হত্যা করলো বাঘটিকে

সিসি নিউজ।। নীলফামারীর লোকলয়ে বাঘের আক্রমণে শিশুসহ চারজন আহত হয়েছেন। বুধবার বেলা ১১টার দিকে কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া ইউনিয়নের আকালিবেচা পাড়া নামক গ্রামে ঘটনাটি ঘটে।
আহতরা হলেন, ওই গ্রামের (আকালিবেচা পাড়া) বুদু মিয়ার ছেলে বুলেট মিয়া (২৮), মৃত মকবুল হোসেনের ছেলে ফেরদৌস আলম (৩৫), ছকমল হোসেনের ছেলে নায়েব আলী (৪০) ও মাগুড়া উত্তর পাড়া গ্রামের চাঁন মিয়ার মেয়ে জান্নাতুল (৮)। তাদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা প্রদানের পর উন্নত চিকিৎসার জন্য বুলেট মিয়াকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এলাকাবাসী জানায়, বুধবার বেলা ১১টার দিকে ওই গ্রামে তিস্তা সেচ প্রকল্পের রংপুর সেচ খাল পারাপারের সেতু সংলগ্ন একটি গাছে বাঘটিকে দেখতে পায় পথচারীরা। খবরটি ছড়িয়ে পড়লে উৎসুক জনতা ভীর জমায় সেখানে। এসময় বাঘটি মাটিতে নেমে শিশুসহ চারজনকে আহত করলে উপস্থিত লোকজন পিটিয়ে হত্যা করে বাঘটি।
মাগুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আক্তারুজ্জামান মিঠু ঘটনার সত্যতা নিশ্চিৎ করে বলেন, ‘খবর পেয়ে বিষয়টি স্থানীয় প্রশাসন ও বনবিভাগকে জানানো হয়েছে। তারা আসার আগে চার জন আহতের ঘটনাটি ঘটে। আহতদের মধ্যে বুলেট মিয়াকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
রংপুর বনবিভাগের বন্য প্রাণি ও জীববৈচিত্র সংরক্ষণ কর্মকর্তা স্মৃতি সিংহ রায় বলেন, ‘বনবিভাগের লোকজন ঘটনাস্থলে কাজ করছেন। এ এলাকায় চিতাবাঘ থাকার কথা না। ধারণা করা হচ্ছে ভারতীয় সীমান্ত পার হয়ে বাঘটি সেখানে আসতে পারে’।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ চন্দ্র মন্ডল বলেন, ‘আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। সেখানে বনবিভাগের লোকজন আছেন। তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন’।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ