• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

৫ ঘণ্টা পর সৈয়দপুর বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্বাভাবিক

সিসি নিউজ।। ঘন কুয়াশা কেটে যাওয়ায় ৫ ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ফ্লাইট চলাচল। মঙ্গলবার দুপুর ২টা ৩৫ মিনিট থেকে বিমান চলাচল স্বাভাবিক হয়। এর আগে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত ঘন কুয়াশার কারণে সৈয়দপুর বিমানবন্দরে কোনো ফ্লাইট অবতরণ ও উড্ডয়ন করতে পারেনি। এতে বাংলাদেশ বিমান, ইউএস-বাংলা ও নভোএয়ারের ৭টি ফ্লাইটের ঢাকাগামী চার শতাধিক যাত্রী দুর্ভোগে পড়েন।

সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া কার্যালয়ের তথ্য মতে, দেশের মধ্যে নীলফামারীতে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সকাল ৯টায় ৯ দশমিক শুন্য ডিগ্রি তাপমাত্রা বিরাজ করছিল। সেসময় ঘন কুয়াশার কারনে এ অঞ্চলে দৃষ্টিসীমা ছিল মাত্র ১০০ মিটার। ফলে বিমানবন্দরে কোন ফ্লাইট উঠানামা করতে না পারায় সিডিউল বিপর্যয় পড়েছে। দূর্ভোগে পড়েছে চার শতাধিক ঢাকাগামী বিমান যাত্রী। এদের মধ্যে শিশু ও বৃদ্ধ যাত্রী ছিল।

সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসের ইনচার্জ লোকমান হোসেন বলেন, মধ্যরাত থেকে ঘন কুয়াশায় ঢাকা ছিল বিমানবন্দর এলাকা। সকাল সাড়ে ৯টায় রানওয়ে এলাকায় দৃষ্টিসীমা ছিল ১০০ মিটার, দুপুর ১২টায় তা বেড়ে ৭০০ মিটারে গিয়ে দাঁড়ায়। দুপুর ২টার দিকে কুয়াশা কেটে যাওয়ায় ফ্লাইট চলাচলের প্রয়োজনীয় দৃষ্টিসীমা চলে আসলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করা হয়।

সৈয়দপুর বিমানবন্দর ম্যানেজার সুপ্লব কুমার ঘোষ জানান, ঘন কুয়াশার কারণে বিমান চলাচল ব্যাহত হয়েছিল। প্রায় সাড়ে ৫ ঘন্টা পর স্বাভাবিক হয়েছে ফ্লাইট চলাচল। ২টা ৩৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট সৈয়দপুর বিমানবন্দরে অবতরন করে। কুয়াশার কারণে সিডিউল বিপর্যয় হলেও কোন ফ্লাইট বাতিল করা হয়নি বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ