• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

“কম্বল খান মোক বাঁচাইলো বাহে”

সিসি নিউজ।। “এবার ঠান্ডাত খুবেই কষ্টে আছো বাহে, কম্বল খান পেয়া মোর খুবেই উপকার হইল; কম্বল খান মোক  বাঁচাইলো বাহে” এমন কথা বলছিলেন কিশোরগঞ্জের দুরাকুটি এলাকার মৃত্যু মফেল উদ্দিনের স্ত্রী মরজিনা বেগম (৬৫)।

রোববার (১৪ জানুয়ারি) কিশোরগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যান সমিতির উদ্যোগে ৫শ অসহায় ছিন্নমূল মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

কিশোরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র মন্ডলের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার গোলাম সবুর, অবসরপ্রাপ্ত সিনিয়র এএসপি সিরাজুল ইসলামসহ প্রমুখ।

শীতবস্ত্র পেয়ে মজিবুর নামের এক বৃদ্ধ বলেন, এ বছর গরম কাপড়ও তেমন কিনতে পারি নাই, রাতে ঠান্ডায় ঠিকমতো ঘুম হয় না। আজকে পুলিশ কম্বল দিল, এতে করি আমার খুব উপকার হইল। এখন এই কম্বল শরীরে জড়িয়ে রাতে ঘুমাবো, তাতে শীত কম লাগবে। আল্লাহ তাদের ভালো করুক।

শেফালী বেগম নামে একজন শীতার্ত বলেন, ‘কতজনের কাছে গেছি, কেউ একটা কম্বল দেই নাই। আজকে পুলিশ ডাকে আনি একটা কম্বল দিল। এই কম্বল দিয়া শীতটা পার করতে পারবো।’

এসময় অবসরপ্রাপ্ত সিনিয়র এএসপি সিরাজুল ইসলাম বলেন, কয়েকদিনের থেকে ঘন কুয়াশা, হিমশীতল বাতাস আর হাড় কাঁপানো কনকনে ঠান্ডায় জনজীবন কাহিল হয়ে পড়েছে। এজন্য অসহায় দুস্থ শীতার্ত মানুষগুলোর শীতের কষ্ট নিবারণে এটি আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ