কিশোরগঞ্জে আন্তঃক্লাব টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

সিসি নিউজ।। নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় জেলা ক্রীড়া অফিসের আয়োজনে আন্তঃক্লাব টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা গত মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে।
কিশোরগঞ্জ সরকারী কলেজ মাঠে খেলা শেষে বিজয়ী ও রানার আপ দলের হাতে ট্রফি তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আশিক রেজা।
জেলা ক্রীড়া কর্মকর্তা আবুল হাসেমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুমন শাহ, ফুটবল কোচ জিতেন রায় ও ধারাভাষ্যকার আব্দুল মতিন উপস্থিত ছিলেন।এতে চারটি ক্লাব অংশগ্রহণ করে।
ফাইনাল ম্যাচে জলঢাকা ক্রিকেট একাডেমিকে ৪ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় কিশোরগঞ্জ ক্রিকেট একাডেমি।
এছাড়া অনুর্ধ্ব-১৫ বালকদের নিয়ে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। এতে ৩০জন বালক অংশ নিচ্ছে।
যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের ক্রীড়া পরিদপ্তরের ব্যবস্থাপনায় জেলা ক্রীড়া অফিসের বার্ষিক ক্রীড়া কর্মসুচির অংশ হিসেবে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে।


Posted

in

by