রাইজিং ক্রিকেট একাডেমী ৭ উইকেটে জয়ী

রাকিব হাসান।। নীলফামারীর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে মেয়র কাপ ডিএসএ ক্রিকেট লীগ ২০২৩-২৪ এর ৪র্থ ম্যাচে মুখোমুখি হয় রাইজিং ক্রিকেট একাডেমী ও ন্যাশনাল ক্রিকেট ক্লাব।
আজ সোমবার সকালে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান নেয় রাইজিং এর অধিনায়ক আসিফ। প্রথমে ব্যাট করতে নেমে ৩৬ ওভারে সব কয়টি হারিয়ে ১৩০ রান সংগ্রহ করে ন্যাশনাল ক্রিকেট ক্লাব। চাঁন নেন ৫টি উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে আসিফের ৪৭ ও তামিমের ৩৭ রানে ইনিংসে ৩১ ওভারে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় রাইজিং ক্রিকেট একাডেমি সৈয়দপুর।
রাইজিং ক্রিকেট একাডেমির আশরাফুল আলম মুকুল জানান, দীর্ঘদিন ধরে আমাদের একাডেমি থেকে বিভিন্ন পর্যায়ে প্লেয়ার সুযোগ পেয়ে নিজেদের প্রমান করে আসছে। ডিএসএ লীগের প্রথম ম্যাচে আমরা জয় তুলে নিতে পারি অনেক খুশি।ম্যাচ জয়ের কৃতিত্ব দিতে চাই প্লেয়ার ও কোচদের।
রাইজিং ক্রিকেট একাডেমির সহকারী কোচ ইমরান জানান, আপনারা জানেন আমাদের রাইজিং ক্রিকেট একাডেমি প্রত্যেকটা টুর্নামেন্টে ভালো ফলাফল করে আসছে। আমরা কোয়ালিফাই ম্যাচেও বিভিন্ন ক্লাবকে হারিয়ে মূলপর্বে উত্তীর্ন হয়েছি। প্রথম ম্যাচ গুরুত্বপূর্ণ ছিলো জয় পেয়ে সকলে খুশি।

Posted

in

by