সৈয়দপুর পৌর পরিষদের পক্ষ থেকে এমপি সিদ্দিকুলকে সংবর্ধনা 

সিসি নিউজ।। দ্বাদশ সংসদ নির্বাচনে নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব সিদ্দিকুল আলমকে সংবর্ধনা দিয়েছে সৈয়দপুর পৌরপরিষদ। শনিবার পৌর কমিউনিটি সেন্টারে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

পৌর মেয়র রাফিকা আকতার জাহান বেবীর সভাপতিত্বে এ সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন সাংসদ সিদ্দিকুল আলম। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন প্যানেল মেয়র শাহিন হোসেন, কাউন্সিলর এরশাদ হোসেন পাপ্পু, সাবিয়া সুলতানা, সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম, সৈয়দপুর ট্রাফিক পুলিশ পরিদর্শক মাহফুজার আলম ও জাকির হোসেন প্রমূখ।
অনুষ্ঠানে পৌর কাউন্সিলরবৃন্দ ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।  অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌরসভার তথ্য কর্মকর্তা আকমল সরকার রাজু।

Posted

in

by