• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুর রোটারী ক্লাবের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে স্লিপিং কিটস্ বিতরণ

সিসি নিউজ।। রোটারী ক্লাব সৈয়দপুর এর উদ্যোগে পাঁচ শত দরিদ্র ও প্রান্তিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে স্লিপিং কিটস্ বিতরণ করা হয়েছে। আজ রোববার (১৮ ফেব্রুয়ারী) রোটারী ক্লাব অব ঢাকার সহযোগিতায় শহরের পৌরসভা সড়কের রোটারী চক্ষু হাসপাতাল চত্বরে আনুষ্ঠানিকভাবে ওই উপকরণগুলো বিতরণ করা হয়।

রোটারী ক্লাব অব সৈয়দপুর এর প্রেসিডেন্ট হাজী মো. সালাহউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ক্লাবের সেক্রেটারি শাহ আহসান হাবিব। উপস্থিত ছিলেন স্লিপিং কিটস বিতরণ কর্মসূচির গ্লোবাল টিম লিডার মিস লিন্ডা, রোটারিয়ান মি. রাওয়ালি, রোটারী ক্লাব অব ঢাকার প্রেসিডেন্ট শেখ নাহার মাহমুদ, ট্রেজারার রঞ্জন নিয়োগী, স্লিপিং কিটস বিতরণ কর্মসূচির বাংলাদেশ এর চেয়ারম্যান রোটারিয়ান নাসির উদ্দিন।

কর্মসূচী চলাকালীণ পরিদর্শনে আসেন নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো:সিদ্দিকুল আলম এবং সৈয়দপুর পৌরসভার মেয়র রাফিকা আক্তার জাহান বেবী।

এ সময় উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব সৈয়দপুর এর চার্টার প্রেসিডেন্ট বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন প্রফেসর ডা. আলহাজ্ব মো. শরীফুল আলম চৌধুরী, রোটারিয়ান দেলোয়ার হোসেন সরকার, রোটারিয়ান মমতাজ মিন্টু, রোটারিয়ান হাজী মাহবুব আলম, রোটারিয়ান মাজেদুল ইসলাম, রোটারিয়ান এমদাদুল হক, রোটারিয়ান কোহিনুর সিদ্দিকা, স্লিপিং কিটস্ বিতরণ কমিটির আহ্বায়ক রোটারিয়ান মোবাশ্বের আলম প্রিন্সসহ অন্যান্য রোটারিয়ানরা।

বিতরণকৃত স্লিপিং কিটসে ৩০ প্রকারের উপকরণ বিতরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ