• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুর পৌরসভার উদ্যোগে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত

সিসি নিউজ।। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) নীলফামারীর সৈয়দপুরে জাতীয় স্থানীয় সরকার দিবস -২০২৪ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সৈয়দপুর পৌরসভার উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি ও এক আলোচনা সভার আয়োজন করা হয়। “স্মার্ট হবে স্থানীয় সরকার নিশ্চিত করবে সেবার অধিকার”  শ্লোগানকে সামনে রেখে সৈয়দপুর পৌর কমিউনিটি সেন্টারে ওই আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌরসভার প্যানেল মেয়র -১ মো. শাহিন হোসেন।
সৈয়দপুর পৌরসভার তথ্য কর্মকর্তা আকমল সরকার রাজু’র উপস্থাপনায় আলোচনা সভায়  অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সৈয়দপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মঞ্জুর আলম, ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর  মো. আব্দুল খালেক সাবু, নির্বাহী কর্মকর্তা মো. সাইদুজ্জামান, নির্বাহী প্রকৌশলী মো. শহিদুল ইসলাম, হিসাবরক্ষক মো. আবু তাহের ও  পৌর সার্ভিস এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মো. সুজন শাহ্ প্রমুখ।
এর আগে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে সৈয়দপুর পৌরসভা কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি সৈয়দপুর পৌরসভার সামনে সড়ক প্রদক্ষিণ করে পৌর কমিউনিটি সেন্টারে গিয়ে শেষ হয়। র‌্যালিতে সৈয়দপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর  বেলাল আহমেদ, ১৩, ১৪ ও ১৫ নম্বর সংরক্ষিত মহিলা ওয়ার্ডের কাউন্সিলর মোছা. রুবিনাসহ অন্যান্য কাউন্সিলর ও সকল বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ