Tag: সৈয়দপুর পৌরসভা
-

সৈয়দপুর পৌরসভার ১২২ কোটি ২৯ লাখ টাকার বাজেট ঘোষণা
সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুর পৌরসভার ২০২৫-২০২৬ অর্থবছরের ১২২ কোটি ২৯ লাখ ৭৪ হাজার ৮৪০ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার পৌর কমিউনিটি সেন্টারের হলরুমে এই বাজেট ঘোষণা করা হয়। এতে বাজেট উপস্থাপন করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সৈয়দপুর পৌরসভার প্রশাসক মো: নুর-ই-আলম সিদ্দিকী। নতুন অর্থবছরের বাজেটে রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ৩৮ কোটি…
-

সৈয়দপুর পৌরসভার উদ্যোগে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত
সিসি নিউজ।। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) নীলফামারীর সৈয়দপুরে জাতীয় স্থানীয় সরকার দিবস -২০২৪ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সৈয়দপুর পৌরসভার উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি ও এক আলোচনা সভার আয়োজন করা হয়। “স্মার্ট হবে স্থানীয় সরকার নিশ্চিত করবে সেবার অধিকার” শ্লোগানকে সামনে রেখে সৈয়দপুর পৌর কমিউনিটি সেন্টারে ওই আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌরসভার…
-

সৈয়দপুরে মেডিকেল কলেজ স্থাপনের ঘোষণায় পৌর পরিষদের আনন্দ শোভাযাত্রা
সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে রেলওয়ের মেডিকেল কলেজ স্থাপনের ঘোষণা ও এর কার্যক্রম শুরু হওয়ায় স্বাগত জানিয়েছে পৌর পরিষদ। আজ বৃহস্পতিবার দুপুরে পরিষদের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আনন্দ শোখাযাত্রা বের করা হয়। এতে নেতৃত্ব দেন সৈয়দপুর পৌরসভার মেয়র রাফিকা আকতার জাহান। শোভাযাত্রায় অংশ নিতে সকাল থেকেই পৌরসভার ১৫টি ওয়ার্ডের কাউন্সিলর, সংরক্ষিত আসনের…
-

সৈয়দপুর পৌরসভার মেয়রের বিরুদ্ধে ব্যবসায়ীদের প্রতিবাদ সমাবেশ
সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুর পৌরসভার সবজি বাজারের দোকান ইজারা প্রদানকে কেন্দ্র করে পৌরসভা ও সবজি ব্যবসায়ীদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়েছে। আজ বুধবার দোকান বন্ধ রেখে পৌর মেয়রের বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিবাদসভা করেছেন ব্যবসায়ীরা। এদিকে সবজি দোকান বন্ধ থাকায় বিপাকে পড়েছে সাধারণ মানুষ। স্থানীয় বঙ্গবন্ধু চত্বরে আয়োজিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন মরহুম আখতার হোসেন বাদল পৌর…
-

সৈয়দপুরে বন্যা কবলিত ১ হাজার পরিবারকে ত্রাণ বিতরণ
সিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুরে বন্যা কবলিত এক হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। বুধবার সকাল থেকে সৈয়দপুর পৌর পরিষদ শহরের বিভিন্ন আশ্রয় কেন্দ্রে অবস্থাররত এবং বন্যায় ক্ষতিগ্রস্ত ওইসব পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করে। পৌর পরিষদের একটি সূত্র জানায়, পৌরসভার ৪, ৫, ৬, ৮, ১০, ১৩ ও ১৫নং ওয়ার্ডে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষ এবং বিভিন্ন আশ্রয় কেন্দ্রে…
-

সেতুবন্ধনের পাশে সৈয়দপুর পৌরসভার মেয়র
সিসি নিউজ: ‘এসো পাখির বন্ধু হই, সবুজ এই পৃথিবীকে বাঁচা ’- এই শ্লোগানকে ধারণ করে ২০১৩ সাল থেকে কাজ করে যাচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন “সেতুবন্ধন”। তাদের কাজের ধারাবাহিকতাকে আরো ত্বরান্বিত করার জন্য এবার সৈয়দপুর পৌর মেয়র, সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ আমজাদ হোসেন সরকার এগিয়ে আসলেন। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৬ মার্চ) পৌরসভা কার্যালয়ে এক আলোচনা সভা শেষে…