সেতুবন্ধনের পাশে সৈয়দপুর পৌরসভার মেয়র

সিসি নিউজ: ‘এসো পাখির বন্ধু হই, সবুজ এই পৃথিবীকে বাঁচা ’- এই শ্লোগানকে ধারণ করে ২০১৩ সাল থেকে কাজ করে যাচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন “সেতুবন্ধন”। তাদের কাজের  ধারাবাহিকতাকে আরো ত্বরান্বিত করার জন্য এবার সৈয়দপুর পৌর মেয়র, সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ আমজাদ হোসেন সরকার এগিয়ে আসলেন। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৬ মার্চ) পৌরসভা কার্যালয়ে এক আলোচনা সভা শেষে পাখির অভয়াশ্রম তৈরির কাঠামো ক্রয়ের জন্য সেতুবন্ধনের সদস্যদের হাতে ব্যক্তিগত তহবিল থেকে নগদ ২ হাজার  টাকা প্রদান করেন। এসময় পৌর মেয়র ভবিষ্যতে সেতুবন্ধনের সকল কার্যক্রমে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন সেতুবন্ধনের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক খুরশিদ জামান কাঁকন, প্রকৃতি বিষয়ক সম্পাদক ফাহিম হিমেল ও কার্যকরী সদস্য জুয়েল প্রমুখ।


Posted

in

by

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *